মতলব উত্তরে জিয়ার স্মরণে টূর্ণামেন্টের ফাইনাল উপলক্ষে জার্সি উন্মোচন

মতলব উত্তর (চাঁদপুর): চাঁদপুরের মতলব উত্তরে শহীদ জিয়া স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট এর ফাইনাল উপলক্ষে নবুরকান্দি অগ্নিবীণা ক্লাবের জার্সি উন্মোচন করা হয়েছে।

বৃহস্পতিবার (৮ অক্টোবর) বিকালে নবুরকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত জার্সি উন্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ফতেপুর পশ্চিম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী এম ইলিয়াছ আলী। তার ব্যক্তিগত উদ্যোগে খেলোয়াড়দের মাঝে জার্সি উপহার দেন।

প্রধান অতিথি এম ইলিয়াছ আলী বলেন, খেলাধুলা হল যুবসমাজের জন্য কল্যাণের পথ। খেলাধুলা করলে শারীরিক ও মানসিক বিকাশ হয়। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল খেলাধুলা যুবসমাজকে মাদকসহ নানান অপরাধ থেকে দুরে রাখে।

ইলিয়াছ আলী আরও বলেন, আমাদের চাঁদপুর-২ আসনের এমপি ড. জালাল উদ্দিন ইতোমধ্যেই নির্দেশনা দিয়েছেন মতলবকে মাদকমুক্ত করতে হবে। তার এই নির্দেশনাকে বাস্তবায়ন করতে এবং সমাজকে ভালো রাখতে সকলে মিলে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। অগ্নিবীণা ক্লাবের মাধ্যমে আজকের এই অনুষ্ঠান আয়োজন করায় নুরুল হুদা ফয়েজীকে আন্তরিক ধন্যবাদ জানান তিনি।

জার্সি উন্মোচন অনুষ্ঠানে সাবেক ইউপি সদস্য বিল্লাল হোসেনের সভাপতিত্বে ও উপজেলা ছাত্রদলের আহ্বায়ক নুরুল হুদা ফয়েজীর পরিচালনায় আরো বক্তব্য রাখেন নুরুল ইসলাম বেপারী সহ আরো অনেকে।

আগামী ১০ অক্টোবর শনিবার ফতেপুর উচ্চ বিদ্যালয় মাঠে শহীদ জিয়া স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট এর ফাইনালে অংশগ্রহণ করবে অগ্নিবীণা ক্লাব।

ফম/এমএমএ/

আরাফাত আল-আমিন | ফোকাস মোহনা.কম