চাঁদপুর: মতলব উত্তর থানা পুলিশ কর্তৃক এক স্কুলছাত্রীকে ধর্ষণকারী ও ধর্ষণের সহায়তাকারী গ্রেফতার করা হয়েছে। গত ১০ জুন রবিউল হাসান, পুলিশ সুপার চাঁদপুর এর সার্বিক দিক নিদের্শনায় জাবীর হুসনাইন সানীব, সহকারী পুলিশ সুপার, মতলব সার্কেল, চাঁদপুর এবং মোহাম্মদ কামরুল হাসান, অফিসার ইনচার্জ, মতলব উত্তর থানা, চাঁদপুর এর তত্ত্বাবধানে মতলব উত্তর থানায় কর্মরত এসআই(নিরস্ত্র)/ মোঃ রেজাউল করিম সঙ্গীয় ফোর্সসহ মতলব উত্তর থানার এফআইআর নং-২০, তারিখ- ১০ জুন, ২০২৬; জি আর নং-৩৬৭, তারিখ- ১০ জুন, ২০২৬; ধারা- ৯(১)/৩০ নারী ও শিশু নির্যাতন দমন আইন,২০০০ ; তৎসহ ৫০৬(২) পেনাল কোড এজাহারনামীয় আসামী (ধর্ষণকারী) মোঃ কাইয়ুম মাল (৩৬), পিতা-মোঃ নিজাম উদ্দিন মাল, মাতা- মোসাঃ রহিমা বেগম, সাং-পশ্চিম হানিরপাড়, থানা- মতলব উত্তর, জেলা-চাঁদপুর ও ধর্ষণের সহায়তাকারী ভিকটিম এর আপন বড় বোন মোসাঃ তানিয়া আক্তার (২৮), স্বামী- ডালিম মিজি, পিতা-মোঃ আবুল হাসেম প্রধান, মাতা- নিলুফা বেগম, সাং-পশ্চিম হানিরপাড়, থানা-মতলব উত্তর, জেলা- চাঁদপুরদ্বয়কে মতলব উত্তর থানাধীন পশ্চিম হানিরপাড় এলাকা হইতে গ্রেফতার করা হয়। আসামীদ্বয়কে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। আটককৃত কাইয়ুম মাল কলাকান্দা ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক হিসেবে পরিচিত।
ঘটনার বিবরণে জানা গেছে, গত ২০২৩ সালে ভিকটিমের মা জীবিকার তাগিদে দুবাই চলে যাওয়ার সুবাদে ভিকটিম তাহার বড় বোন ০২নং আসামী মোসাঃ তানিয়া আক্তার (২৮) এর বাড়ীতে থেকে পড়াশোনা করিত। ০১নং আসামী মোঃ কাইয়ুম মাল (৩৬) ০২নং আসামীকে বিভিন্ন প্রলোভন দেখিয়ে গত ১২/১০/২০২৫ খ্রিঃ তারিখ মতলব উত্তর থানাধীন কলাকান্দা ইউপিস্থ পশ্চিম হানিরপাড় সাকিনে ০২নং আসামী প্রত্যেক্ষ এবং পরোক্ষ সহায়তায় ভিকটিমকে ইচ্ছার বিরুদ্ধে জোরপূর্বক ধর্ষন করে। গত ০১ মাস পূর্বে পারিবারিকভাবে ভিকটিমের অন্যত্র বিবাহ হয়। বিবাহের পর ভিকটিম তাহার শ্বশুর বাড়ীতে অসুস্থ্ হলে ডাক্তারের শরণাপন্ন হন। ডাক্তারী রিপোর্ট অনুযায়ী ভিকটিম বর্তমানে ২৮ (আটাশ) সপ্তাহের অন্তসত্বা জানা যায়।
পরবর্তীতে ভিকটিমকে জিজ্ঞাসাবাদে ঘটনার বিষয়টি জানা যায় এবং ২নং আসামীর সহায়তায় ১নং আসামী ভিকটিমকে ভয়ভীতি প্রদর্শন করে তার ইচ্ছার বিরুদ্ধে একাধিকবার জোরপূর্বক ধর্ষন করেছে বলে জানায়।
ফম/এমএমএ/



