প্রধানমন্ত্রীর চাঁদপুর আগমন উপলক্ষে ইসলামাবাদ ইউনিয়নে আলোচনা সভা

মতলব উত্তর (চাঁদপুর):  প্রধানমন্ত্রী ও  বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের চাঁদপুরে আগমন উপলক্ষে মতলব উত্তর  উপজেলার ইসলামাবাদ ইউনিয়নে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার ( ১২ মে)  বিকেলে সুজাতপুর নেছারিয়া উচ্চ বিদ্যালয় মাঠে আলোচনা সভা আয়োজন করেন ১৩নং ইসলামাবাদ ইউনিয়ন  বিএনপি, যুবদল, ছাত্রদল, মহিলাদল ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে  বক্তব্য রাখেন মতলব উত্তর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মিয়া মনজুর আমিন স্বপন।

সাবেক ছাত্রনেতা মোঃ তুহিনের উপস্থাপনায় আরো বক্তব্য রাখেন, মতলব  উত্তর উপজেলা শ্রমিক দলের সভাপতি আঃ মালেক মোল্লা, ইসলামাবাদ ইউনিয়ন যুবদলের সভাপতি আরিফ হোসেন জয়, সুজাতপুর বাজার বণিক সমিতির সাধারণ সম্পাদক মোঃ সজীব পাটোয়ারী, ইসলামাবাদ ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোঃ আল আমিন, যুবদল নেতা আফজাল সরকার, ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম সহ আরো অনেকে।

এসময় বক্তারা বলেন, আগামী ১৬ মে আমাদের নেতা মাননীয় প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারম্যান তারেক রহমান খাল খনন, ফ্যামিলি কার্ড উদ্বোধন ও বিভিন্ন কর্মসূচি বাস্তবায়নে অংশগ্রহণ করবেন।

 ওইদিন ইসলামাবাদ তথা মতলব উত্তর দক্ষিণের সকল নেতাকর্মীরা কর্মসূচি বাস্তবায়নে অংশগ্রহণ করবেন।  আমরা সবাই যার যার অবস্থান থেকে সুশৃঙ্খল ভাবে চাঁদপুরে চলে যাব। আমাদের নেতাকে স্বাগতম জানাবে। বক্তারা আরও বলেন, আগামী দিনে উন্নতশীল বাংলাদেশ গড়তে তারেক রহমান ও বিএনপির বিকল্প নেই। আমরা সবাই দলের স্বার্থে দেশের স্বার্থে ঐক্যবদ্ধ হয়ে কাজ করবো।

ফম/এমএমএ/আরাফাত/

আরাফাত আল-আমিন | ফোকাস মোহনা.কম