কচুয়ায় ভোররাতে আগুন দিয়ে দোকানের মালামাল পুড়িয়ে দিলো দুর্বৃত্তরা

কচুয়া (চাঁদপুর): চাঁদপুরের কচুয়া উপজেলার কড়‌ইয়া ইউনিয়নের পূর্ব সাহেদাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে একটি কনফেকশনারী দোকানে আগুন দিয়ে মালামাল পুড়িয়ে দিলো দুর্বৃত্তরা।
শনিবার (২ এপ্রিল) ভোর রাতে এই ঘটনা ঘটে। এই ঘটনায় ক্ষতিগ্রস্ত দোকানের মালিক মনির হোসেন বাদী হয়ে কচুয়া থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।
লিখিত অভিযোগ সূত্রে জানা গেছে, দোকানের মালিক প্রতিদিনের মতো রাত ১১ টায় দোকান বন্ধ করে বাড়িতে চলে যান। দোকানের মালিক মনির হোসেন বাড়িতে ঘুমান এবং তার ছেলে শিহাব দোকানে ঘুমায় । শনিবার ভোর রাতে দোকানের মালিক ফজরের নামাজ পড়ার জন্য ছেলেকে ফোন দেয়। ছেলে ঘুম থেকে উঠে দেখে দোকানের দক্ষিণ পাশে বিভিন্ন মালামালের পাটের বস্তায় আগুনের শিলা দেখা যায়। দোকানের মালিক ও তার ছেলে ডাক চিৎকার শুরু করলেও পাশে মসজিদের মুসল্লিরা এগিয়ে এসে দোকানের আগুন নিয়ন্ত্রণ করে। ওই সময় দোকানের ডাল, চাউল, তৈলসহ বিভিন্ন মালামাল পুড়ে গিয়ে প্রায় অনেক টাকার ক্ষয়ক্ষতি হয়।
বাদী অভিযোগে আরো উল্লেখ করে, ছেলে সিহাবকে হত্যার উদ্দেশ্যে এবং বড় ধরনের ক্ষয়ক্ষতি করার জন্য এটা একটি পূর্বের পরিকল্পিতভাবে আগুন লাগিয়ে দিয়েছে দুর্বৃত্তরা।
ভুক্তভোগী মনির হোসেন সাংবাদিকদেরকে জানান, আমার ছেলে সিহাব হোসেন এলাকায় বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের সাথে জড়িত রয়েছে। সামাজিক কাজ করতে গিয়ে এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী সেবনকারীদের বিরুদ্ধে কথা বলায় ছেলেকে প্রতিপক্ষ তারা ভাবছে। ওই পূর্বের শত্রুতার জের ধরে পরিকল্পিতভাবে আমার ছেলেকে হত্যার উদ্দেশ্যে দোকানে আগুন লাগিয়ে দিয়েছে। আমার দোকানে একাধিকবার চুরি হয়েছে।
এ বিষয়ে কচুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আজিজুল ইসলাম বলেন, এ ঘটনায় একটি লিখিত অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
ফম/এমএমএ/

ইসমাইল হোসেন বিপ্লব | ফোকাস মোহনা.কম