
চাঁদপুর: চাঁদপুরে এসএসসি পরীক্ষা দিতে এসে এডমিট কার্ড না থাকায় বিপাকে পড়েন বাবুরহাট কলেজের এক শিক্ষার্থী। মাতৃপীঠ স্কুল কেন্দ্রের ওই পরীক্ষার্থী বুঝতে পারেন, ভুল করে এডমিট কার্ড বাড়িতে রেখে এসেছেন। তখন পরীক্ষা শুরুর মাত্র ২০–২৫ মিনিট বাকি। যানজটের এই শহরে এত অল্প সময়ে বাড়ীতে গিয়ে এডমিট কার্ড নিয়ে আসা প্রায় অসম্ভব।
এ সময় এগিয়ে আসেন মোশারফ ফাউন্ডেশনের স্বেচ্ছাসেবীরা। তাদের বাইক সার্ভিসের সহায়তায় ওই শিক্ষার্থী দ্রুত বাড়ি থেকে এডমিট কার্ড আনতে সক্ষম হয়। ফলে অনিশ্চিত হয়ে পড়া পরীক্ষা দেওয়ার সুযোগ পান তিনি। এমন সহযোগিতার জন্য মোশারফ ফাউন্ডেশনের প্রতি কৃতজ্ঞতা জানান ওই শিক্ষার্থী।
উল্লেখ্য, চাঁদপুর পৌরসভার মেয়র পদপ্রার্থী আলহাজ্ব মোশারফ হোসাইনের পক্ষে ‘মোশারফ ফাউন্ডেশন’ এ বছর এসএসসি পরীক্ষার্থীদের জন্য কলম, খাবার পানি, বাইক সার্ভিসসহ বিভিন্ন সহায়তামূলক কার্যক্রম চালু করেছে। পাশাপাশি অভিভাবকদের জন্য বসার স্থান ও পানির ব্যবস্থাও রাখা হয়েছে। মেয়র প্রার্থী মোশারফ হোসাআনের এমন ব্যতিক্রমী সেবামূলক উদ্যোগ সর্বমহলে ব্যাপক প্রশংসা কুড়াচ্ছে।
ফম/এমএমএ/


