
চাঁদপুর: চাঁদপুর পুরানবাজারে ভূঁইয়ার ঘাটে পন্টুন না থাকায় ব্যাহত হচ্ছে ব্যবসা, বাণিজ্য,প্রতি মুহূর্তে ঝুঁকির মধ্যে মাল উঠানামা করছে শ্রমিকরা এতে তাদের জীবন হুমকির মুখে।
বাণিজ্যিক প্রাণকেন্দ্র এ পুরানবাজারে দীর্ঘদিন ধরে পল্টুন সংকটে ব্যবসায়ীদের মালামাল লোড-আনলোডে চরম ভোগান্তি ও দুর্ঘটনার ঝুঁকি মধ্যে রয়েছে ব্যবসায়ীরা।
এ অবস্থায় দ্রুত নতুন পল্টুন স্থাপনের দাবিতে আবারও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে আবেদন জানিয়েছে পরানবাজারের স্থানীয় ব্যেসায়ী ও চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির নেতৃবৃন্দ।এবিষয়ে চেম্বারের সভাপতি সুভাষ চন্দ্র রায় জানান, মেঘনা ও ডাকাতিয়া নদীসংলগ্ন পুরানবাজার ভূঁইয়ার ঘাট থেকে প্রতিদিন বিপুল পরিমাণ আমদানি-রপ্তানিকৃত পণ্য ওঠানামা করা হয়। কিন্তু বর্তমানে সেখানে মাত্র একটি পল্টুন থাকায় বিশেষ করে শুকনো মৌসুমে তা ব্যবহার অনুপযোগী হয়ে পড়ে। ফলে জীবনের ঝুঁকি নিয়ে শ্রমিকদের মালামাল পরিবহন করতে হচ্ছে।
তিনি আরও জানান, ২০১৭ সালের মে মাসে বিআইডব্লিউটিএ’র উপ-পরিচালকের কাছে দেওয়ানঘাট, ১নং ঘাট এবং জনতা মিল সংলগ্ন নতুন রাস্তার মাথায় মোট তিনটি পল্টুন স্থাপনের জন্য আবেদন জানানো হয়েছিল। সে সময় দ্রুত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেওয়া হলেও দীর্ঘদিনেও তা বাস্তবায়ন হয়নি।
চেম্বারের সভাপতি সুভাষ চন্দ্র রায়ের স্বাক্ষরিত পত্রে উল্লেখ করা হয়, পল্টুনের অভাবে শ্রমিকরা প্রতিনিয়ত দুর্ঘটনার শিকার হচ্ছেন, যা অত্যন্ত উদ্বেগজনক। তাই জনস্বার্থে এবং বাণিজ্যিক কার্যক্রম সচল রাখতে জরুরি ভিত্তিতে উল্লিখিত স্থানে তিনটি পল্টুন স্থাপনের দাবি পুনর্ব্যক্ত করা হয়েছে।
চাল ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক আলহাজ্ব নাজমুল আলম পাটওয়ারী বলেন, দীর্ঘদিন ধরে ব্যবসায়ী ও শ্রমিকদের পক্ষ থেকে এখানে জরুরি ভিত্তিতে নতুন পল্টুন স্থাপনের দাবি জানানো হচ্ছে। কিন্তু এখনো কার্যকর কোনো পদক্ষেপ নেওয়া হয়নি।
জনতা লবন মিলস এর মালিক আবুল কালাম আজাদ জানান,ভুইয়ার ঘাটের পল্টুনটি আমাদের স্থানীয় ব্যবসায়ীদের খুবই প্রয়োজন কারণ এই পল্টুনটি দিয়েই পুরান বাজারের ব্যেসায়ীদের বেশী মালামাল লোড আনলোড হয়ে থাকে। তাই এখানে একটি পল্টুন স্থাপন করা অতীব জরুরি।
এ বিষয়ে বন্দর কর্মকর্তা কামরুজ্জামান জানান, বিষয়টি আমি আপনাদের মাধ্যমে জানতে পারলাম,আমি অচিরে সেখানে গিয়ে বিষয়টি স্ব-চক্ষে দেখে উর্দ্ধতন কর্তৃপক্ষের নজরে আনবো এবং অচিরেই এখানে একটি জেটি স্থাপনের ব্যবস্থা করার চেষ্টা করবো।
যাতে করে সেখানকার ব্যবসায়ী ও শ্রমিকদের প্রত্যাশা পুরন হয়।
ফম/এমএমএ/


