কলেজের শৃঙ্খলা অধ্যক্ষের উপর নির্ভর করে : মানিক এমপি

চাঁদপুর পুরাণবাজার ডিগ্রী কলেজের বার্ষিক ক্রীড়া, সাহিত্য ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরন

চাঁদপুর: চাঁদপুর শহরের পুরাণবাজার ডিগ্রী কলেজের বার্ষিক ক্রীড়া, সাহিত্য ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরনী অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৮ এপ্রিল) সকাল থেকে আয়োজিত কলেজ প্রাঙ্গণে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন চাঁদপুর-৩ আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপি সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিক।
তিনি বক্তব্যে বলেন, আমি মনে করি একটি কলেজের অধ্যক্ষ হেমিলিয়নের বাঁশি বাদক। কলেজের শৃঙ্খলা অধ্যক্ষের উপর নির্ভর করে। সকাল বেলা সূর্য উঠলে বুঝা যায় দিনটা কেমন যাবে। একজন শিক্ষার্থী শুধু ভালো ফলাফলের মাধ্যমেই নয়, বরং নৈতিকতা, শৃঙ্খলা ও নেতৃত্বগুণের মাধ্যমেও নিজেকে গড়ে তোলে। এ ধরনের আয়োজন শিক্ষার্থীদের মধ্যে দলগত কাজের মনোভাব, আত্মবিশ্বাস ও দেশপ্রেম জাগ্রত করে।
তিনি আরো বলেন, আমার একটি পরিকল্পনা আছে পুরাণ বাজার ডিগ্রি কলেজ সহ তিনটি কলজের শিক্ষার্থীদের নিয়ে প্রোগ্রাম করবো। সংসদ শেষ হলে তা করবো। এই প্রোগ্রামের ২টি উদ্দেশ্যে আছে। তোমাদের কাছে জানতে চাই তোমরা কেমন চাঁদপুর চাও। তোমরা লেখাপড়ার মান কেমন চাও। তোমরা আমার বাসার ঠিকানা জানো, সেখানে বক্স আছে তোমাদের চিন্তাধারা লিখে দিয়ে এসো। এতে আমার আগামী দিনে পথ চলায় খুব উপকার হবে।
তিনি বলেন, অনেক দাবী ও সমস্যা আছে। তার মধ্যেই আমাদের আগাতে হবে। তবে প্রজন্মকে ভালো রাখার জন্য শিক্ষাপ্রতিষ্ঠানের ভূমিকা রয়েছে। প্রজন্মকে মাদক, ইভটিজিং ও কিশোর গ্যাং থেকে দূরে রাখতে সাংস্কৃতিক ও খেলাধুলার ব্যবস্থা করতে হবে। তোমরাই দেশের আগামী দিনের নেতৃত্ব দেবে তাই নিজেকে যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে এখন থেকেই প্রস্তুতি নিতে হবে।
কলেজ পরিচালনা কমিটির সভাপতি ডা. মোবারক হোসেন চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা পরিষদের প্রশাসক অ্যাড. সলিম উল্যা সেলিম, চাঁদপুর প্রেসক্লাব সভাপতি সোহেল রুশদী, কলেজের অধ্যক্ষ লে. মো. শোয়ায়েব, কলেজের বার্ষিক ক্রীড়া, সাহিত্য ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আহ্বায়ক মুজিবুর রহমান পাটোয়ারী।
কলেজের হিসাববিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান হাবিবুর রহমান পাটোয়ারীর পরিচালনায় উপস্থিত ছিলেন জেলা বিএনপি সাবেক সাধারণ সম্পাদক বীরমুক্তিযোদ্ধা আব্দুল হামিদ মাস্টার, চেম্বার অব কমার্সের সভাপতি সুভাষ চন্দ্র রায়, সিনিয়র সহ-সভাপতি তমাল কুমার ঘোষ, পৌর বিএনপি সভাপতি আক্তার হোসেন মাঝি, জেলা বিএনপি সহ-সভাপতি ফেরদৌস আলম বাবু, সাংগঠনিক সম্পাদক অ্যাড. শামসুল ইসলাম মন্টু, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হযরত আলী ঢালী, জেলা যুবদলের সভাপতি মানিকুর রহমান মানিক, সাধারণ সম্পাদক অ্যাড. নুরুল আমিন খান আকাশ, সাংগঠনিক সম্পাদক ফয়সাল আহমেদ বাহার, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মাসুদ মাঝি, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন পাটওয়ারীসহ আরো অনেক।
অনুষ্ঠানে কলেজের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক, পরিচালনা কমিটির সদস্য এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
ফম/এমএমএ/

স্টাফ করেসপন্ডেন্ট | ফোকাস মোহনা.কম