
বুধবার (৮ এপ্রিল) সন্ধ্যায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন হাইমচর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট অমিত রায়।
রাতে এসব তথ্য নিশ্চিত করেন অভিযানে অংশগ্রহণকারী হাইমচর উপজেলা সহকারী মৎস্য কর্মকর্তা মো. মাহবুব রশীদ।
কারাদন্ড প্রাপ্ত জেলেরা হলেন-চাঁদপুর সদর উপজেলার ইব্রাহীমপুর ইউনিয়নের চরফতেজংপুর গ্রামের আরশ্বাদ (৩২), একই গ্রামের আব্দুল কাদির (২০), মো. শাহাদাত (৩৩), লক্ষ্মীপুর ইউনিয়নের লক্ষ্মীপুর গ্রামের শরীফ বকাউল (২৭) ও মো. সবুজ (৩২)।
হাইমচর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা এবিএম আশরাফুল হক বলেন, চলমান অভয়াশ্রম ও জাটকা সংরক্ষণ অভিযান এর আওতায় বিকাল ৩টা হতে সন্ধ্যা ৭টা পর্যন্ত হাইমচর উপজেলার মেঘনা নদীর ঈশান বালা, মাঝেরচর, চান্দুরের খাল, আখনের খাল সংলগ্ন এলাকায় উপজেলা প্রশাসন, সিনিয়র উপজেলা মৎস্য দপ্তর ও কোস্ট গার্ড যৌথ অভিযান পরিচালনা করে ১ লাখ ৫০ হাজার মিটার কারেন্ট জাল জব্দ এবং ৫ জেলেকে আটক করা হয়।
তিনি আরো বলেন, জব্দকৃত কারেন্টজাল কোস্টগার্ড নয়ানী আউটপোস্টে আগুনে পুড়িয়ে বিনষ্ট করা হয়। দন্ডপ্রাপ্ত জেলেদের হাইমচর থানা পুলিশের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। জাটকা সংরক্ষণ কার্যক্রমের আওতায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
অভিযানে কোস্ট গার্ড হাইমচর নয়ানী আউটপোস্টের কন্টিনজেন্ট কমান্ডার মো. নাসির উদ্দীন সহ কোস্ট গার্ড সদস্যার উপস্থিত ছিলেন।


