চাঁদপুর: চাঁদপুরের বাবুর হাটে স্থানীয় নেতাকর্মীদের আয়োজনে এক পথসভা, বাবুরহাট বাজারে গণসংযোগ ও সাধারণ মানুষের মাঝে তারেক রহমানের রাষ্ট্র সংস্কারে ৩১ দফা বাস্তবায়নে লিফলেট বিতরণ করা হয়েছে।
সোমবার (৪ আগস্ট) দিনব্যাপী এ কার্যক্রমে শত শত নেতাকর্মী অংশগ্রহন করেন।
লিফলেট বিতরণ শেষে এক পথসভায় প্রধান অতিথির বক্তব্যে বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য, বিএনপির বৈদেশিক সম্পর্ক উপকমিটির সদস্য ও চাঁদপুর-৩ আসনে মনোনয়ন প্রত্যাশী আজম খান বলেন, একটি সমৃদ্ধশালী উন্নত ও স্বনির্ভরশালী দেশ গড়তে বিএনপি ক্ষমতায় আসার বিকল্প নেই।
তিনি বলেন, বিএনপি ক্ষমতায় আসলেই একটি উন্নত দেশ গঠন হবে, আর দেশের মানুষ উন্নত দেশের স্বাদ পাবে। বিগত দিন ফ্যাসিষ্ট সরকার দেশটাকে লুটপাট করে শেষ করে দিয়েছে। তারা সমস্ত সেক্টর গুলো ধ্বংস করে দিয়েছে। ফ্যাসিষ্ট সরকার যদি আর ৬ মাস ক্ষমতায় থাকতে পারতো তাহলে দেশে আর কোনকিছুই উৎপাদন হতো না। জনগণ না খেয়ে থাকতে হতো। তিনি আরো বলেন, বর্তমানে দেশের যেই অবস্থা, ভাঙা রাষ্ট্রের মত। তাই ডিসেম্বরের মধ্যেই নির্বাচন জরুরী। নির্বাচনে বিএনপি ক্ষমতায় আসলেই আমাদের নেতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যেভাবে দেশটাকে গড়তে চেয়েছিলেন তারেক রহমান সেভাবে স্বনির্ভর দেশ হিসেবে সাজাবেন। দেশ উন্নত হবে এবং দেশের মানুষ ভালো থাকতে পারবে।
পথসভা ও গণসংযোগে আরো উপস্থিত ছিলেন, চাঁদপুর সদর উপজেলা যুবদলের সাবেক সভাপতি সাহাদাত খান, চাঁদপুর জেলা বিএনপির সাবেক সহ সাধারণ সম্পাদক শাহ নেয়াজ খান, শহীদ জিয়া স্মৃতি সংসদ কেন্দ্রীয় কমিটির সাবেক সহ সাধারণ সম্পাদক এমদাদুল হক মিলন, সাউথ আফ্রিকা যুবদলের সভাপতি আক্তার প্রধান প্রমুখ।
ফম/এমএমএ/



