চাঁদপুর: চাঁদপুরের হাইমচরে উপজেলা টাস্কফোর্সের অভিযানে জেলেদের ফাঁদ থেকে উত্তোলন করা আটটি তাজা ইলিশ মেঘনা নদীতে অবমুক্ত করা হয়েছে।
শনিবার (১০ অক্টোবর) বেলা ১১টায় জেলা মৎস্য কর্মকর্তার নেতৃত্বে হাইমচর উপজেলার মেঘনা নদীর কাটাখালি, তেলীর মোড়, হাইমচর ঘাট, আমতলী, চরভৈরবী, মাঝেরচর, মাঝিরবাজার, লালমিয়ারটেক, চকিদারকান্দি এলাকায় অভিযান পরিচালিত হয়।
এ সময় জেলেদের পেতে রাখা ফাঁদ (নিষিদ্ধ কারেন্টজাল) উত্তোলন করে অভিযানে থাকা লোকজন। পরে জীবীত আটটি ইলিশ পর পর নদীতে অবমুক্ত করা হয়।
একই সময় জব্দ করা হয় ৫ হাজার মিটার নিষিদ্ধ কারেন্টজাল।
অভিযানে জেলা মৎস্য কর্মকর্তা মো. ফখরুল ইসলাম, মৎস্য জরীফ কর্মকর্তা ফারহানা আক্তার রুমা, হাইমচর উপজেলা সহকারী মৎস্য কর্মকর্তা মো. মাহবুব রশীদ, হাইমচর কোস্টগার্ড কন্টিনজেন্ট কমান্ডার মো. শাহীন ও কোস্টগার্ডের সদস্যরা উপস্থিত ছিলেন।
ফম/এমএমএ/


