হাইমচরে মেঘনা নদীতে অভিযান, ১০ হাজার মিটার কারেন্ট জাল জব্দ

হাইমচর (চাঁদপুর): চাঁদপুরের হাইমচরে মা ইলিশ সংরক্ষণ অভিযান-২০২৬ উপলক্ষে মেঘনা নদীতে যৌথ অভিযান চালিয়ে প্রায় ১০ হাজার মিটার নিষিদ্ধ কারেন্ট জাল জব্দ করেছে উপজেলা টাস্কফোর্স। পরে জব্দ করা জাল বিধিমোতাবেক বিনষ্ট করা হয়।

শুক্রবার (৯ অক্টোবর) বিকেল ৪টা থেকে রাত ৯টা পর্যন্ত মেঘনা নদীর কাটাখালি, ঈশানবালা, মাঝেরচর, মাঝিরবাজার, লালমিয়ারটেক, চকিদারকান্দি, বারতহবিল ও আজাদের খাল এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে হাইমচর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তার কার্যালয় ও কোস্টগার্ড হাইমচর স্টেশনের সদস্যরা অংশ নেন।

হাইমচর উপজেলা সহকারী মৎস্য কর্মকর্তা মো. মাহবুবুর রশীদ অভিযানের তথ্য নিশ্চিত করে বলেন, মা ইলিশ রক্ষায় ২২ দিনের নিষেধাজ্ঞা চলাকালে উপজেলা টাস্কফোর্সের অভিযান অব্যাহত থাকবে।

তিনি আরও বলেন, ইলিশের প্রজনন নির্বিঘ্ন করতে নিষেধাজ্ঞা বাস্তবায়নে সংশ্লিষ্ট দপ্তরগুলো নিয়মিতভাবে অভিযান পরিচালনা করবে।
ফম/এমএমএ/

স্টাফ করেসপন্ডেন্ট | ফোকাস মোহনা.কম