হাইমচরে হামলায় আহত কর্মীর খোঁজ খবর নি‌লেন ড. শামছুুল হক ভূঁইয়া

চাঁদপুর: চাঁদপুরের হাইমচ‌র উপ‌জেলার আলগী ইউানয়‌নের নতুন ক‌লে‌জের সাম‌নে নৌকার সম‌র্থক‌দের হামলায় আহত মাঈন উ‌দ্দিন আল মুনসুর (১৭) শারী‌রিক খোঁজ খবর নি‌লেন চাঁদপুর-৩ আস‌নে ঈগল প্রতী‌কে স্বতন্ত্র  প্রার্থী ড. মোহাম্মদ শামছুুল হক ভূঁইয়া।

মঙ্গলবার (২৬ ডিসেম্বর) বি‌কে‌লে চাঁদপুর সদর জেনা‌রেল হাসপাতা‌লে নেতাকর্মী‌দের স‌ঙ্গে নি‌য়ে চি‌কিৎসাধীন কর্মীর খোঁজ খবর নেন।

আহতের স্বজনরা জানান, সোমবার (২৫ ডিসেম্বর) হাইমচর উপজেলার আলগী বাজারে মোতা‌লেব প্লাজায় ঈগল প্রতী‌কের সমর্থনে মি‌ছিল নি‌য়ে আসার প‌থে নতুন ক‌লে‌জের সাম‌নে নৌকার সমর্থরা হামলা চালায়। হামলায় পূর্ব চর কুষ্ণপুর গ্রা‌মের না‌ছির গাজীর ছে‌লে মাঈন উ‌দ্দিন আল মুনসুর গুরুতর আহত হন। হামলার পর তা‌কে প্রথ‌মে হাইচর উপ‌জেলা স্বাস্থ‌্য কম‌প্লেক্স নি‌য়ে গে‌লে চি‌কিৎসক অবস্থা গুরুতর দে‌খে চাঁদপুর সদর জেনা‌রেল হাসপতা‌লে রেফার ক‌রে।

স্থানীয় ঈগল প্রতী‌কের সমর্থকরা জানান, আমরা মি‌ছিল নি‌য়ে যাওয়ার প‌থে একই এলাকার নৌকার সমর্থক আল-আ‌মিন বেগ, রা‌শেদ মা‌ঝি, আল আ‌মিন, মে‌হেদী মিয়াজীসহ ১০ থেকে ১২ জন দেশীয় অস্ত্র নি‌য়ে মি‌ছি‌লে অর্তকিত হামলা চালায়। হামলায় আহত আরও বেশ ক‌য়েকজন ঈগল প্রতী‌কের সমর্থক প্রাথ‌মিক চি‌কিৎসা নিয়েছেন।

এছাড়ার সদর হাসপাতালে চি‌কিৎসাধীন বীর মু‌ক্তি‌যোদ্ধা আবুল হোসেন পাটওয়ারীর শারী‌রিক খোঁজ খবর নেন ঈগল প্রতী‌কে স্বতন্ত্র প্রা‌র্থী ড. মোহাম্মদ শামছুুল হক ভূঁইয়া।

ফম/এমএমএ/

সংবাদদাতা | ফোকাস মোহনা.কম