চাঁদপুর: চাঁদপুরের হাইমচরে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ভোটগ্রহণ কর্মকর্তাদের (প্রিজাইডিং অফিসার) প্রশিক্ষণ সংক্রান্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২৯ ডিসেম্বর) হাইমচর উপজেলার দুর্গাপুর উচ্চ বিদ্যালয় ও কলেজ এ সভার আয়োজন করা হয়।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ভোটগ্রহণ কর্মকর্তাদের (প্রিজাইডিং অফিসার) প্রশিক্ষণ সংক্রান্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক কামরুল হাসান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁদপুর জেলার সুযোগ্য পুলিশ সুপারমোহাম্মদ সাইফুল ইসলাম, বিপিএম, পিপিএম, মহোদয়।
সভায় সভাপতিত্ব করেন হাইমচর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পূর্বিতা চাকমা।
সভায় ভোটপূর্ব নির্বাচনি মালামাল সংগ্রহ, ভোট চলাকালীন ও ভোট গণনাকালীন দায়িত্ব ও কর্তব্য, ভোটগ্রহণ পরবর্তী করণীয় এবং বিভিন্ন আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয় সাধন সম্পর্কে সম্যক ধারণা প্রদান করা হয়।
চাঁদপুর জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ তোফায়েল হোসেনসহ জেলা পুলিশ এর উর্ধ্বতন কর্মকর্তা ও উপজেলা প্রশাসন এবং জেলা প্রশাসন এর উর্ধ্বতন কর্মকর্তাগন এ সময় উপস্থিত ছিলেন।
ফম/এমএমএ/


