হঠাৎ ঈদ সামগ্রী নিয়ে পথচারীর সামনে উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এমএ কুদ্দুস

মতলব উত্তর (চাঁদপুর): চাঁদপুরের মতলব উত্তর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এমএ কুদ্দুস ঈদকে সামনে রেখে শুক্রবার (২১ এপ্রিল) বিকালে হঠাৎ করে গাড়ীতে ঈদ সামগ্রী নিয়ে বেরিয়ে পড়েন।

আর রিকশা চালক, পথচারী এমনকি যাকে মনে হয়েছে অসহায় তার হাতেই ঈদ উপহার সামগ্রী এবং নগদ অর্থ তুলে দেন। পথচারীরা তার এই ঈদ সামগ্রী নিয়ে হঠাৎ সামনে আসাটায় একটু অবাক হলেও পরে খুবই খুশি হন, আর দোয়া করতে থাকেন এমন জনপ্রতিনিধি বার বার যেন পাই। বৃহস্পতিবার ঈদের ফিতরের আগের দিন বিকালে এ দৃশ্য চোখে পড়ে।

ভাইরাল হওয়া ছবি ও ভিডিওতে দেখা গেছে, উপজেলা চেয়ারম্যান বীর নিজের জিপ গাড়িতে করে ঈদ উপহার সামগ্রী নিয়ে বের হয়েছেন। উপজেলার নন্দলালপুর বেরীবাধ, সাতবাড়িয়া ও আশপাশের এলাকার কয়েকটি স্থানে বেশকিছু অসহায় মানুষকে নিজ হাতেই ঈদ সামগ্রী দিয়েছেন। ঈদ সামগ্রীর পাশপাশি নগত অর্থও বিতরণ করেন। এছাড়াও কয়েকটি মসজিদে ইতেকপে বসা কয়েকজন মুসল্লিরও খোঁজ খবর নেন এমএ কুদ্দুস।

এসময় তাদের হাতে নগদ অর্থ তুলে দিয়েছেন তিনি। এসব ত্রাণ সামগ্রী ও টাকা পেয়ে মুসল্লি, পথচারী ও অসহায় মানুষেরা খুবই আনন্দ প্রকাশ করেন।

ফম/এমএমএ/

আরাফাত আল-আমিন | ফোকাস মোহনা.কম