চাঁদপুর : চাঁদপুরে খাদ্য ব্যবসায়ী ও কর্মীদের খাদ্যের নিরাপদতা বিষয়ক প্রশিক্ষন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৩ ডিসেম্বর) বিকেলে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ চাঁদপুর জেলা কার্যালয়ের আয়োজনে শহরের বাসস্ট্যান্ড ফয়সাল শপিং কমপ্লেক্স তৃতীয় তলায় বাংলাদেশ রেস্তোরাঁ মালিক সমিতি চাঁদপুর জেলা শাখার কার্যালয়ে কর্মশালার আয়োজন করা হয়। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন সিভিল সার্জন ডা. শাহাদাত হোসেন।
বাংলাদেশ রেস্তোরাঁ মালিক সমিতি চাঁদপুর জেলা শাখার সভাপতি মো. নুরুল আলম লালুর সভাপতিত্বে প্রশিক্ষক হিসেবে ছিলেন জেলা খাদ্য অফিসার আরিফুল হাসান, একই কার্যালয়ের পরিদর্শক লীনা আক্তার ও নমুনা সংগ্রহকারী আবু তাহের আল আমীন।
সিভিল সার্জন বক্তব্যে বলেন, আমাদের বাঁচার জন্য খেতে হবে। সেই খাদ্য হতে হবে পুষ্টিকর নির্ভেজাল। ত্রিশ বছর পূর্বে মানুষ বাসায় খেতে পছন্দ করতো। আর এখন মানুষ হোটেল রেস্তোরায় খেতে বেশি পছন্দ করে। মানুষের আয় বেড়ে যাওয়ায় হোটেল রেস্তোরাঁয় মুখ রোচক খাওয়া বেশি খায়। সেই খাদ্য প্রস্তুত কারকদের ভাল করে হাত ধোয়া ও স্বাস্থকর পরিবেশে খাদ্য প্রস্তুত করতে হবে। আমাদের সকলকে সচেতন হতে হবে।
উপস্থিত ছিলেন বাংলাদেশ রেস্তোরাঁ মালিক সমিতি জেলা শাখার সাধারন সম্পাদক মো. মাসুদ আখন্দ, উপদেষ্টা আ. রহিম খাঁন, মো. দেলোয়ার গাজী, সহ-সভাপতি বিল্লাল গাজী, যুগ্ম সাধারণ সম্পাদক হাজী মজিবুর রহমান মাইনু, সাংগঠনিক সম্পাদক জাকির হোসেন বেপারী প্রমূখ।
ফম/এমএমএ/



