স্পোর্টস ব্যবসায়ী ইউসুফ খানের দাফন সম্পন্ন

চাঁদপুর:  চাঁদপুর সদর উপজেলার বাগাদী ইউনিয়নের বাসিন্দা ও ঢাকা সমবায় টুইন টাওয়ার স্পোর্টস মার্কেটের ‘মুন স্পোর্টস’ এর সত্ত্বাধিকারী প্রবীণ ক্রীড়া সামগ্রী ব্যাবসায়ী আলহাজ্ব মো. ইউসুফ খান ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

বৃহস্পতিবার (১৪ নভেম্বর) দিনত রাত দেড়টার দিকে তিনি ঢাকার একটি হাসপাতালে ইন্তেকাল করেন।

শুক্রবার (১৫ নভেম্বর) বাদ জুমআ বাগাদী আহমাদিয়া ফাজিল ডিগ্রি মাদ্রাসা মাঠে নামাজে জানাযা শেষে পারিবারিক কবরস্থানে মরহুমের দাফন সম্পন্ন হয়। ইউসুফ খান বাগাদি ইউনিয়নের খান বাড়ি বাসিন্দা ছিলেন।

বাংলাদেশ স্পোর্টস গুডস মার্চেন্ট ম্যানুফ্যাকচারার্স এন্ড স্পোটার্স এসোসিয়েশন এর প্রতিষ্ঠাতা কমিটির সাবেক সিনিয়র সহ সভাপতি ইউসুফ খানের মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা জ্ঞাপন করেছেন সংগঠনের সভাপতি এম আর শামীম।

এছাড়াও সকল খেলাধুলার সামগ্রী ব্যবসায়ী ও অ্যাসোসিয়েশন এর পক্ষ থেকে মরহুমের রুহের মাগফেরাত কামনা ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন।

জানাগেছে, মরহুম ইউসুফ খান বাংলাদেশের ক্রীড়া জগতের বিশিষ্ট স্পোর্টস ব্যবসায়ী ছিলেন। মৃত্যুকালে তিনি ৩ ছেলে ১ মেয়েসহ অসংখ্য আত্মীয়-স্বজন, শুভাকাঙ্খী ও গুনগ্রাহী রেখে গেছেন। তিনি সব সময় অসহায় মানুষের পাশে দাঁড়াতেন এবং মানবকল্যাণে কাজ করে গেছেন। তার দুই ভাইকে প্রতিষ্ঠিত করেছেন। তাদের একজন আমেরিকায় আছেন এবং আরেক ভাই চট্টগ্রামের বিশিষ্ট স্পোর্টস ব্যবসায়ী শামসুল হক খান।

ফম/এমএমএ/

স্টাফ করেসপন্ডেন্ট | ফোকাস মোহনা.কম