সারাদেশে বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা

আবহাওয়া অফিস জানিয়েছে, আজ দেশের ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও অস্থায়ী দমকা হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

আজ সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

আগামী ৭২ ঘন্টার পূর্বাভাসে বলা হয়েছে, এই সময়ের শেষের দিকে সারাদেশে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি বাড়তে পারে।

সোমবার দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে রাজশাহীতে ৩৫ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস এবং আজকের সর্বনিম্ন রাঙ্গামাটিতে ২০ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।

আবহাওয়ার সিনপটিক অবস্থায় বলা হয়েছে, পশ্চিমা লঘুচাপের বাড়তি অংশ পশ্চিমবঙ্গ ও এর কাছাকাছি এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে।

ঢাকায় আজ সূর্যাস্ত সন্ধ্যা ৬টা ১৩ মিনিটে এবং আগামীকাল সূর্যোদয় ভোর ৫টা ৫৪ মিনিটে।-বাসস।

ফম/এমএমএ/

ফোকাস মোহনা.কম