চাঁদপুর: চাঁদপুরে বিষধর সাপ রাসেল ভাইপারের ছোবলের আতংকে ঘুম নেই কয়েকটি এলাকার বাসিন্দাদের মধ্যে। শহরের পৌরসভার ৯নং ওয়ার্ডের মেঘনা নদী সংলগ্ন বেপারী বাড়ীর পাশে গত কয়েকদিন ধরে একটি স্থানে বিষধর একটি রাসেল ভাইপার সাপ জংলার মধ্যে ঝুলে আছে। এ রাসেল ভাইপার সাপের ছোবল আতঙ্কে বিরাজ করছে পৌর এলাকার ৭,৮ ও ৯নং ওয়ার্ডের এলাকাবাসীর।
স্থানীয়রা ধারনা করছেন, শহরের ৯ নাম্বার ওয়ার্ডে এ সাপ দেখা গেলেও বিগত দিনের ন্যায় শহরের অনেকস্থানে এ বিষধর রাসেল ভাইপার বন্যার পানির সাথে ভেসে এসেছে এবং চাঁদপুরে অবস্থান করছেন।
রোববার (১৮) সেপ্টেম্বর দুপুরে ঘটনাস্থল বেপারি বাড়ীতে গিয়ে এ বিষধর রাসেল ভাইপার সাপটিকে একটি জায়গায় নড়চড়া করতে দেখা গেছে।
স্থানীয় গণমাধ্যমকর্মী মোবারক হোসেন জানান, মেঘনা নদীর তীরের পশেবেপারী বাড়ীতে সবজি গাছে ঝুলে আছে বিষধর রাসেল ভাইপার । আর তার কয়েক গজ দূরেই ছোট ছোট বাচ্চা মুরগীর একটি খামার রয়েছে। এলাকাবাসী ধারণা করছে মুরগীর খামারের মুরগীই খাওয়ার জন্য এ রাসেল ভাইপার অবস্থান করছে। এদিকে এলাকাবাসীর মধ্যে আতঙ্কো বিরাজমান যে সাপটি কাউকে ছোবল দেয় কিনা এবং কোন ধরনের ক্ষতি কওে কিনা ।
এ ব্যাপারে চাঁদপুর জেলা বন কর্মকর্তা মোহাম্মদ বিল্লাল হোসেন জানান, বিষয়টি জানতে পেরে এলাকাবাসীর অনরোধে তাৎক্ষনিক ঘটনাস্থলে এসে পরিদর্শন করে অবগত হয়ে আমার উর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি।
বিষধর এ সাপটি অনাহারে থেকে খাদ্য আহার করার জন্য চর থেকে উঠে এসে বাড়ীটিতে প্রবেশ করে। এখন মুরগী খাওয়ার অপেক্ষায় অবস্থায় নিয়েছে বলা যায়। রাসেল ভাইপার মানুষ দেখলে হঠাৎ মূখ থেকে মানুষকে লক্ষ করে বিষ ছুঁড়ে মারার অভ্যাস রয়েছে। তিনি লোকজনকে সাপটি দেখার জন্য ভীড় নাকরার জন্য নিষেধ করেন। এ বিষধর রাসেল ভাইপার সাপটিকে ধরার জন্য এক্সপার্টদের সাথে আলাপ আলোচনা করেছি,তারা চট্রগ্রাম থেকে আসলে পরবর্তী ব্যবস্থা গ্রহন করবো।
ফম/এমএমএ/



