চাঁদপুর: চাঁদপুর সরকারি মহিলা কলেজে ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস-২০২৬ উপলক্ষে আলোচনা সভা এবং রচনা প্রতিযোগিতার বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়েছে।
শনিবার (৭ নভেম্বর) সকাল ১০টায় কলেজের উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে সাহিত্য ও সাংস্কৃতিক কমিটির আহ্বায়ক এবং পদার্থবিদ্যা বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর জীবন কানাই সাহার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. মাসুদুর রহমান।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কলেজের উপাধ্যক্ষ প্রফেসর ড. মো. ইকবালুর রহমান এবং শিক্ষক পরিষদের সম্পাদক ও ইতিহাস বিভাগের বিভাগীয় প্রধান মোহাম্মদ এনামুল হক। ইংরেজি বিভাগের প্রভাষক মো. সাইদুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন অধ্যক্ষ প্রফেসর মো. মাসুদুর রহমান, উপাধ্যক্ষ প্রফেসর ড. মো. ইকবালুর রহমান, মোহাম্মদ এনামুল হক, ভূগোল বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর ড. মো. মাসুদ হোসেন, রসায়ন বিভাগের বিভাগীয় প্রধান মোহাম্মদ আফসার আলী শিকদার, হিসাববিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান মোহাম্মদ ফিরোজ আলম চৌধুরী, সমাজকর্ম বিভাগের বিভাগীয় প্রধান মোহাম্মদ ফয়জুর রহমান, রাষ্ট্রবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান মো. এনামুল হকসহ অন্যান্য শিক্ষক।
বক্তারা ঐতিহাসিক ৭ নভেম্বরের তাৎপর্য তুলে ধরে দেশের ইতিহাস, স্বাধীনতা-সার্বভৌমত্ব, জাতীয় ঐক্য ও সংহতির গুরুত্ব নিয়ে আলোচনা করেন। তাঁরা নতুন প্রজন্মকে ইতিহাস সম্পর্কে সচেতন হওয়ার পাশাপাশি দেশপ্রেম, দায়িত্ববোধ ও গণতান্ত্রিক মূল্যবোধে উদ্বুদ্ধ হওয়ার আহ্বান জানান।
অনুষ্ঠানের অংশ হিসেবে ঐতিহাসিক বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আয়োজিত রচনা প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করেন হালিমা আক্তার লাবনি, দ্বিতীয় স্থান অর্জন করেন তানজিলা আক্তার এবং তৃতীয় স্থান অর্জন করেন ফারহানা আক্তার। আলোচনা সভা শেষে প্রধান অতিথি অধ্যক্ষ প্রফেসর মো. মাসুদুর রহমান বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন।
অনুষ্ঠানে কলেজের শিক্ষক, শিক্ষার্থী ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।
ফম/এমএমএ/


