মতলব উত্তর (চাঁদপুর): চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় দুর্যোগে ক্ষতিগ্রস্তদের ঘর বাড়ি পুনঃনির্মাণের জন্য ঢেউটিন, নগদ অর্থ এবং পরিকল্পনা প্রতিমন্ত্রী শামসুল আলম এর স্বেচ্ছাধীন তহবিল থেকে অসহায় ব্যক্তি ও বিভিন্ন প্রতিষ্ঠানের অবকাঠামো উন্নয়নের চেক বিতরণ করা হয়েছে।
রোববার (১১ জুন) সকালে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে আয়োজিত ঢেউটিন ও চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তৃতা দেন পরিকল্পনা প্রতিমন্ত্রী ড. শামছুল আলম।
উপজেলা নির্বাহী অফিসার আশরাফুল হাসানের সভাপতিত্বে এবং উপজেলা সমাজসেবা কর্মকর্তা আনিছুর রহমান তপুর উপস্থাপনায় আরো বক্তব্য রাখেন, সহকারী কমিশনার (ভূমি) মোঃ আল এমরান খান, মতলব উত্তর থানার ওসি মোঃ মহিউদ্দিন, গজরা ইউপি চেয়ারম্যান শহীদ উল্লাহ প্রধান, ফতেপুর পশ্চিম ইউপি চেয়ারম্যান নুর মোহাম্মদ, ফরাজীকান্দি ইউপি চেয়ারম্যান ইঞ্জি. রেজাউল করিম, ষাটনল ইউপি চেয়ারম্যান ফেরদৌস আলম সরকার, ছেংগারচর পৌর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রতন ফরাজী, ইসলামাবাদ ইউপি চেয়ারম্যান সাখাওয়াত হোসেন সরকার মুকুল, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সদস্য সচিব অ্যাড. আক্তারুজ্জামান, আওয়ামী লীগ নেতা ভোলন চৌধুরী, মতলব উত্তর উপজেলা প্রেসক্লাবের সভাপতি ফারুক হোসেন, ছেংগারচর পৌর ছাত্রলীগের সভাপতি রাজিব মিয়া ও দুর্গাপুর ইউনিয়ন ছাত্রলীগ নেতা নেছার উদ্দিন মিশন।
প্রধান অতিথির বক্তব্যে ড. শামসুল আলম বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়ন সবখানে পৌঁছে গেছে। দুস্থ অসহায় এবং সর্বস্তরের জনগণ আজ সরকারি সুবিধা পাচ্ছে। এটাই উন্নয়নের বাংলাদেশ।
তিনি বলেন, বিগত সময়ে জামায়াত বিএনপি যে তান্ডব চালিয়েছে, এতে দেশের জনগণ ক্ষতিগ্রস্ত হয়েছে। বিএনপি জামায়াতের ওই তান্ডব ভুলে গেলে হবে না।
প্রতিমন্ত্রী বলেন, স্বাধীনতা দিয়েছিল এদেশের সাধারণ মানুষের অধিকারের জন্য। মানুষের জানমাল হরণ করার জন্য নয়। তাই দেশর উন্নয়নে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। ২০৪১ সালের মধ্যে বাংলাদেশ হবে উচ্চ আয়ের দেশ। সেভাবেই সরকার কাজ করে যাচ্ছে।
তিনি আরও বলেন, আসন্ন ছেংগারচর পৌর নির্বাচনে নৌকার প্রার্থীকে জয়ী করতে হবে। তৃণমূলের মতামত যাচাই বাছাই করেই প্রার্থী মনোনীত করা হয়েছে। সুতরাং নৌকার প্রার্থীকে বিজয় নিশ্চিত করতে হবে।
ফম/এমএমএ/আরাফাত/


