সন্তানকে যোগ্য নাগরিক হিসেবে গড়া অভিভাবকেরও দায়িত্ব

চাঁদপুর আল-আমিন মডেল মাদ্রাসার বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

চাঁদপুর: চাঁদপুর শহরের নিউ ট্রাক রোড, আল-আমিন মডেল মাদ্রাসার বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১ ফেব্রুয়ারি) সাকলে মাদ্রার প্রাঙ্গনে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা শেষে পুরস্কার বিতরণ করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন, চাঁদপুর জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব ওসমান গনি পাটোয়ারী।

এসময় প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, যে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা হচ্ছে তা সকল শিক্ষা প্রতিষ্ঠানেই গতানুগতিক অনুষ্ঠান। লেখাপড়ার পাশাপাশি খেলাধুলা করলে শরীর ও মন ভালো থাকে। খেলাধুলার মাধ্যমে আমাদের মানব দেহের অনেক সমস্যার সমাধানের উপায় ও হয়ে থাকে। আমাদের চাঁদপুরে ডাঃ দীপু মনি এমপি যখন শিক্ষা মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করছেন , সব সময় শিক্ষা প্রতিষ্ঠানের উন্নয়ন সহ শিক্ষার মান উন্নয়নে নিরলস ভাবে কাজ করেছিলেন। নিঃসন্দেহে আমাদের বর্তমান সমাজ কল্যাণ মন্ত্রী ডাঃ দীপু মনি প্রশংসার দাবিদার। আমরা বাংলাদেশকে একটি উন্নয়নশীল দেশ হিসেবে বিশ্বের দরবারে উপহার দেওয়ার চেষ্টা করে যাচ্ছি। ২০৪১ সালের ভিশনে উন্নত রাষ্ট্র হিসেবে আমরা বিশ্বাসের দরবারে পৌঁছবো।

তাই আজকের ছোট ছোট শিশুরাই আগামি দিনে আরো ভালো লেখাপড়া মাধ্যমে এই দেশকে এগিয়ে নিতে জোরালো ভূমিকা রাখবে বলে আমার বিশ্বাস।

তিনি বলেন, প্রত্যেক শিক্ষার্থীদের কে সু-শিক্ষায় মাধ্যমে যোগ্য মানুষ হিসেবে গড়ে তুলতে হবে। আমরা শিক্ষার্থীদেরকে গতানুগতিক শিক্ষা না দিয়ে সৃজশনশীলমুখী হতে হবে। তাদেরকে নিয়মিত পাঠদানে প্রতিযোগিতার মাধ্যমে এগিয়ে নিতে হবে। এবং ধর্মীয় মূল্যবোধ শেখাতে হবে যেন এই শিক্ষার মাধ্যমে তারা তাদের বাবা-মা সহ আত্নীয় স্বজন ও সমাজের মানুষদের কে শ্রদ্ধা করে। যারা অভিভাবক আছেন সন্তানদের সবসময় নজরধারী রাখতে হবে। ছেলে-মেয়েরা যেন লাইনচ্যুত না হয় সেই দিকে লক্ষ্য রাখতে হবে।

আল- আমিন মডেল মাদ্রাসার অধ্যক্ষ আ ন ম ফখরুল ইসলাম মাসুম এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে রাখেন মাদ্রাসার পরিচালনা কমিটির সভাপতি আব্দুস শুকুর মোস্তান,পৌর ১০ নং ওয়ার্ড কাউন্সিলর ইউনুস সোহেব,১১ নং ওয়ার্ড কাউন্সিলর ইকবাল হোসেন বাবু পাটোয়ারী, মাদ্রাসার পরিচালনা কমিটির সদস্য ও দলিল লেখক এমআই মুমিন খান, মোঃ মজিবুর রহমান সুমন মোস্তান,অভিভাগ সদস্য, ফিরুজ আহমেদ প্রমুখ।

হিফজুল কুরআন শিক্ষা গবেষণা ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক মাওলানা নুরুল ইসলামের সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন চাঁদপুর হিফজুল কুরআন শিক্ষা গবেষণা ফাউন্ডেশনের চেয়ারম্যান আলহাজ্ব হাফেজ মাওলানা আসাদুজ্জামান দেওয়ান।

অতিথিদের বক্তব্যের পূর্বে মহান শিল্পী গোষ্ঠী সদস্য মোঃ জিএম ইকবাল হোসাইন ইসলামী সংগীত পরিবেশন করেন।

পবিত্র কুরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন মাদ্রাসার শিক্ষার্থী সুলতান আরেফিন।

এসময় মাদ্রাসার শিক্ষক শিক্ষার্থী ও অভিভাবকসহ আমন্ত্রিত অতিথি এবং সুধীজন উপস্থিত ছিলেন।

ফম/এমএমএ/

মাইনুল ইসলাম | ফোকাস মোহনা.কম