চাঁদপুর : বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সুজিত রায় নন্দী বলেছেন, শ্রমজীবী মানুষের অধিকার প্রতিষ্ঠা করতে বঙ্গবন্ধু শ্রমিক লীগ তৈরী করেছিলেন। বর্তমান সরকার শ্রমিকবান্ধব সরকার। বর্তমান সরকার শ্রমিকদের জন্যে যা করেছেন কোন সরকার করেনি। সাধারণ মানুষের মুখে হাসি ফুঠাতে দিনরাত নিরলস প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বৃহস্পতিবার (১২ অক্টোবর) বিকালে চাঁদপুর জেলা আওয়ামী লীগ কার্যালয়ে জাতীয় শ্রমিক লীগের ৫৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও কেক কাটা অনুষ্ঠানে ভার্চুয়ালী প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা মানবতার মা। আজকে শ্রমিক লীগের সবাইকে প্রতিজ্ঞাবদ্ধ হতে হব যেন কোন অশুভ শক্তি প্রধানমন্ত্রীর উন্নয়নের ধারাবাহিকততা নষ্ট না করে। আমাদের সকলকে অশুভ শক্তির বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে।
চাঁদপুর জেলা জাতীয় শ্রমিক লীগের সভাপতি মো. মাহবুবুর রহমানের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব নাছির উদ্দিন আহমেদ।
তিনি বক্তব্যে বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা নারী ক্ষমতায়নের জন্যে জোর দিয়েছেন। আজকে অর্ধেক জাতিকে ঘরে রেখে দেশ উন্নয়ন হয় না। বর্তমান সরকার প্রতিটি ক্ষেত্রে নারীদের ভূমিকা রেখেছেন। শ্রমিক লীগের কাজ হচ্ছে শ্রমিকদের সংগঠিত করে তাদের সুখ দুঃখে পাশে থাকা। বর্তমান বাংলাদেশে কোন নাগরিক না খেয়ে থাকে না। আজকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রতিটি নাগরিকের জন্যে ৫টি মৌলিক চাহিদা পূরণ করেছেন।
চাঁদপুর জেলা জাতীয় শ্রমিক লীগের সাধারণ সম্পাদক মো. ওহিদুল ইসলাম ওহিদের সঞ্চালনায় প্রধান বক্তার বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আবু নঈম পাটওয়ারী দুলাল। তিনি বক্তব্যে বলেন, বঙ্গবন্ধু শ্রমিক লীগ গঠন করেছিলেন শ্রমিকের কল্যাণের জন্যে। গত ১৫ বছর আগে শ্রমিকদের বেতন আর বর্তমানে শ্রমিকের বেতন কত তা আপনাদের চিন্তা করতে হবে। বর্তমান সরকার শ্রমিকদের জন্য যা যা করেছেন পৃথিবীর ইতিহাসে এমন কল্যাণকর কাজ আর কেউ করে নি। আজকের শ্রমিক লীগের নেতৃবৃন্দের জাগ্রত হতে হবে। বর্তমান সরকারের উন্নয়নমূলক কর্মকান্ড সকলের সামনে তুলে ধরতে হবে।
এছাড়াও আরো বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক অ্যাড. জহিরুল ইসলাম, শ্রম বিষয়ক সম্পাদক নুরুল ইসলাম মিয়াজী, আওয়ামী যুবলীগের আহবায়ক আলহাজ্ব মিজানুর রহমান ভূঁইয়া কালু, জেলা আওয়ামী লীগের সদস্য অ্যাড. বদিউজ্জামান কিরণসহ অন্যান্যরা।
আলোচনা সভা শেষে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া ও কেক কাটেন প্রধান অতিথিসহ অন্যান্য অতিথিরা।
ফম/এমএমএ/



