শেখ হাসিনা সব শ্রেনী পেশার মানুষের মনে ঠাই করে নিয়েছেন : রুহুল এমপি 

চাঁদপুর:  চাঁদপুর ২ মতলব উত্তর -দক্ষিণ আসনের সংসদ এডভোকেট নুরুল আমিন রুহুল বলেছেন, শেখ হাসিনা সব শ্রেনী পেশার মানুষের মনে ঠাই করে নিয়েছেন।
তিনি বলেন, প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার শাসনামলে একটি মানুষ ও ভিটেমাটি ছাড়া নেই প্রত্যেকটা মানুষ মাথা গোজার ঠাই পেয়েছে।
অনুন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশে রুপান্তরিত হয়েছে এ বাংলাদেশ।  তার হাত ধরেই উন্নত দেশের দিকে এগিয়ে যাচ্ছে দেশ।
উন্নয়নের অগ্রযাত্রাকে সচল রাখতে স্মার্ট বাংলাদেশ বিনির্মানে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হাতে গড়া সংগঠন আওয়ামী লীগকে আগামী নির্বাচনে  নৌকা প্রতীকে ভোট দিয়ে বিজয়ী করার কোন বিকল্প নেই। শেখ হাসিনা সরকারে না থাকলে এই বাংলাদেশ আবারো পিছিয়ে যাবে, সন্ত্রাসী গোষ্ঠীর প্রভাব বলয় তৈরি হবে, তার প্রভাব সকল পর্যায়ে পড়বে,এবং দেশের উন্নয়ন কর্মকাণ্ড স্থবির হয়ে যাবে।  তাই দেশের উন্নয়নে শেখ হাসিনার বিকল্প আর কিছু নেই । আবারো শেখ হাসিনার নেতৃত্বে সরকার গড়তে হবে।
তিনি রবিবার বিকেলে  মতলব উত্তর উপজেলা অডিটোরিয়ামে সমাজ কল্যাণ মন্ত্রনালয়ধীন সমাজ সেবা অধিদফতর কর্তৃক বাস্তবায়িত  ভিক্ষুক পুর্নবাসন ও বিকল্প কর্মসংস্থান কর্মসূচির আওতায় ভিক্ষাবৃত্তি নিরসনে ভিক্ষুকদের মাঝে সহায়ক উপকরণ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য প্রদান কালে এসব কথা বলেন।
অনুষ্ঠানে এগারোজন ভিক্ষুককে স্বাবলম্বী করতে বকনা গরু ও দোকানের মালামাল বুজিয়ে দেয়া হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মতলব উত্তর উপজেলা নির্বাহী কর্মকর্তা  আশরাফুল হাসান।
এসময় আরো উপস্থিত ছিলেন মতলব উত্তর উপজেলার সমাজসেবা অফিসার আনিসুর রহমান তপু, উপজেলা প্রকল্প বাস্তবায়ন
কর্মকর্তা আওরঙ্গজেব,মতলব উত্তর থানার ওসি তদন্ত সানোয়ার হোসেন,চাঁদপুর জেলা পরিষদ সদস্য সরকার মোঃ আলাউদ্দিন প্রমুখ।
ফম/এমএমএ/

সিনিয়র করেসপন্ডেন্ট | ফোকাস মোহনা.কম