শেখ হাসিনা ক্ষমতায় আছেন বলেই সবাই শান্তিমত ধর্ম পালন করতে পারছেন

মতলব উত্তরে লক্ষ্মীপূজা মন্ডপ পরিদর্শনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এমএ কুদ্দুস।

মতলব উত্তর (চাঁদপুর): চাঁদপুরের মতলব উত্তর উজেলায় শান্তিপূর্ণভাবে সার্বজনিন লক্ষ্মীপূজা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৩০ অক্টেবার)  ছিল পূজার শেষ দিন। এদিনেও পূজারিদের আনন্দে মেতে উঠতে দেখা গেছে। ষাটনল বাবু বাজার মালু পাড়ায় লক্ষ্মীপূজা মন্ডপ পরিদর্শন করেন চাঁদপুর-২ আসন থেকে নৌকা প্রতীক মনোনয়ন প্রত্যাশী, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এমএ কুদ্দুস। পরে তিনি প্রধান অতিথি হিসেবে বক্তৃতা দেন।

পূজা কমিটির সভাপতি ফুলচান বর্মনের সভাপতিত্বে আরো উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি শহীদ উল্লাহ প্রধান, সাংগঠনিক সম্পাদক মোঃ শাহজাহান প্রধান, ক্রীড়া বিষয়ক সম্পাদক নুরুল আমিন বোরহান, উপজেলা স্বেচ্ছাসেবক লীগ নেতা শাহজালাল মাস্টার, ছেংগারচর পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক নুরুজ্জামান খান, ষাটনল ইউপির প্যানেল চেয়ারম্যান বোরহান উদ্দিন, যুবলীগ নেতা বাবু সহ হিন্দু সম্প্রদায়ের নেতৃবৃন্দ।

প্রধান অতিথির বক্তব্যে বীর মুক্তিযোদ্ধা এমএ কুদ্দুস বলেন, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতায় আছেন বলেই সবাই নিজ নিজ ধর্ম শান্তিমত পালন করতে পারছেন। আওয়ামী লীগ ছাড়া বিগত কোন সরকারের আমলে মানুষ শান্তি ধর্ম পালন করতে পারে নি। তাই সকল ধর্ম শান্তিতে পালন করার জন্য আবারো প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ক্ষমতায় আনতে হবে। প্রধানমন্ত্রী বলেছেন ধর্ম যার যার উৎসব সবার। সেই নির্দেশনা অনুযায়ী সারাদেশে সকল ধর্মের মানুষ যার যার ধর্ম স্বাধীন ভাবে পালন করছেন।

এমএ কুদ্দুস আরো বলেন, আসছে জাতীয় নির্বাচনে সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে। আমাদের মাঝে ষড়যন্ত্রকারীরা মিশে আছে। তারা যেকোন সময় যেকোন ষড়যন্ত্র নৈরাজ্য করতে পারে। তাদের থেকে সাবধান থাকতে হবে। তারা আওয়ামী লীগের বেস ধরে আছে, কিন্তু তারা মনে প্রাণে আওয়ামী লীগার না। তাই সর্তক অবস্থানে থেকে আমাদেরকে এগিয়ে যেতে হবে। ইতোমধ্যেই স্বাধীনতা বিরোধী বিএনপি জামায়াত দেশে সন্ত্রাসী হত্যাযজ্ঞ শুরু করেছে, তাদেরকে কঠোর হাতে দমন করতে হবে।

ফম/এমএমএ/আরাফাত/

আরাফাত আল-আমিন | ফোকাস মোহনা.কম