শেখ হাসিনার কারণেই আজ বাংলার মানুষ শান্তিপূর্ণভাবে ধর্ম পালন করতে পারছে : এমএ কুদ্দুস

সুজাতপুর দরবেশ বাড়ির পক্ষ থেকে ঈদ উপহার বিতরণ

মতলব উত্তর (চাঁদপুর): চাঁদপুরের মতলব উত্তর উপজেলার সুজাতপুর দরবেশ বাড়ির পক্ষ থেকে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দুস্থ ও অসহায় মানুষের মাঝে ঈদ উপহার (বস্ত্র) বিতরণ করা হয়েছে। এ উপলক্ষে মঙ্গলবার (১৮ এপ্রিল) সকালে দরবেশ বাড়ি প্রাঙ্গণে আয়োজিত ঈদ উপহার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এমএ কুদ্দুস।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, দেশে আজ যা উন্নয়ন দেখছেন তা শুধু হয়েছে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য। উন্নয়নের পাশাপাশি মানুষ শান্তিপূর্ণভাবে ধর্ম পালন করতে পারছে শুরু শেখ হাসিনার জন্য। প্রতিটি ঈদ উদযাপন করতে পারছে শান্তিতে। আওয়ামী লীগ সরকার যখনই ক্ষমতায় আসে তখনই মানুষ শান্তিতে থাকতে পারে। আর ঐ বিএনপি জামায়াত দেশে শুধু অস্থিতিশীলতা সৃষ্টি করে। তাই মানুষ আবারও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ক্ষমতায় আনবে।

এমএ কুদ্দুস আরও বলেন, প্রতি বারের ন্যায় এবারও দরবেশ বাড়ির পক্ষ থেকে ঈদ বস্ত্র উপহার দিয়ে আসছি। এবারও সাধ্যমত দিলাম। সবাই আমাদের জন্য দোয়া করবেন। এবং আগামী দিনে আওয়ামী লীগের সঠিক নেতৃত্বকে সাধুবাদ জানিয়ে সকলে ঐক্যবদ্ধ হয়ে দলের জন্য কাজ করার আহ্বান জানান তিনি। প্রতিটি ইউনিয়নের নেতাকর্মীদের পক্ষে ঈদ উপহার গ্রহণ করেন ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদকবৃন্দ।

ইসলামাবাদ ইউনিয়ন পরিষদের সাবেক দুইবাবের সফল চেয়ারম্যান সাজেদুল হাসান বাবু (বাতেন) এর সভাপতিত্বে ও ইসলামাবাদ ইউনিয়ন যুবলীগের সভাপতি মোঃ মিজানুর রহমানের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোঃ শাহজাহান প্রধান, গাজী ইলিয়াছুর রহমান, ক্রীড়া বিষয়ক সম্পাদক নুরুল আমিন বোরহান, চাঁদপুর জেলা পরিষদের সদস্য ও ফতেপুর পশ্চিম ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সরকার মোঃ আলাউদ্দিন।

আরো বক্তব্য রাখেন, ফরাজীকান্দি ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার রেজাউল করিম, এখলাছপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি রেহান উদ্দিন নেতা, উপজেলা শ্রমিক লীগের সভাপতি মোহাম্মদ মুজাহিদুল ইসলাম সেলিম প্রমুখ।

এছাড়াও প্রতিটি ইউনিয়ন ও পৌরসভার আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

ফম/এমএমএ/আরাফাত/

আরাফাত আল-আমিন | ফোকাস মোহনা.কম