শেখ হাসিনার আগে কোন সরকার এতো উন্নয়ন করতে পারেনি : শিক্ষামন্ত্রী

তরপুরচন্ডী ইউনিয়নে  ডাক্তার বাড়িতে উঠান বৈঠকে 

চাঁদপুর: বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক চাঁদপুর -৩ আসনে আওয়ামী লীগ মনোনীত নৌকা মার্কার প্রার্থী আলহাজ্ব ডা.  দীপু মনি বলেছেন,শেখ হাসিনার আগে কোন সরকার এতো উন্নয়ন করতে পারেনি। যারফলে গত ১৫ বছরে দেশে এতো উন্নয়ন হয়েছে। আর যে সরকার এতো উন্নয়ন করেছে সেই সরকারকেতো একটা ভোট দেওয়াই যেতে  পারে।কাজেই কোন মার্কায় ভোট দিবেন। নৌকা মার্কায় ভোট দিবেন।মনেরাখবেন নৌকায় ভোট দিলে শেখ হাসিনা আবার প্রধানমন্ত্রী হবেন।আর শেখ হাসিনা প্রধানমন্ত্রী হলেই দেশ এগিয়ে যাবে।
বুধবার (২৭ ডিসেম্বর ) সকালে সদর উপজেলার তরপুরচন্ডী ইউনিয়নের রফিক ডাক্তারের বাড়িতে আয়োজিত উঠান বৈঠকে তিনি এসব কথা বলেন।
এসময় তিনি আরে বলেন, গত ১৫ বছরে উন্নয়ন হইছে কিনা? আর এই ১৫ বছরে আপনাদের সবচেয়ে বড় দাবি ছিল নদীর ভাঙ্গন থেকে রক্ষা করা। সেই কাজ হইছে কিনা?  চাঁদপুরে মেডিকেল কলেজ, বিঙ্গান প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ও  আধুনিক নৌ- টার্মিনাল হইছে কিনা। আপনাদের এমপির কি কোন বদনাম আছে।তাহলে কি একটি ভোট পেতে পারি।কাজেই কোন মার্কায় ভোট দিবেন। নৌকা মার্কায় ভোট দিবেন।নিজেতো দিবেনই আত্মীয় স্বজন সবাইকে সাথে নিয়ে যাবেন।
তরপুরচন্ডী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও ইউপি চেয়ারম্যান ইমাম হাসান  রাসেল গাজীর সভাপতিত্বে  এসময় উপস্থিত ছিলেন,জেলা আওয়ামী লীগের উপ দপ্তর সম্পাদক অ্যাড. রঞ্জিত রায় চৌধুরী,জেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক মাহফুজুর রহমান টুটুল,জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি অধ্যাপিকা মাসুদা নূর খান,সদর উপজেলা যুবলীগের আহ্বায়ক অ্যাড. হুমায়ুন কবির সুমন, কাওরানবাজার যুবলীগের সিনিয়র নেতা তরপুচন্ডী হাফিজিয়া মারফতালি মাদ্রাসা ও ইতিমখানার সভাপতি বিশিষ্ট ব্যবসায়ি রফিক ডাক্তারসহ ইউনিয়ন আওয়ামীলীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
ফম/এমএমএ/

স্টাফ করেসপন্ডেন্ট | ফোকাস মোহনা.কম