শীতার্থদের মাঝে এমআলিফ ফাউন্ডেশনের কম্বল বিতরণ

চাঁদপুর: চাঁদপুরে মোহাম্মদ আলী ফ্যামেলি ফাউন্ডেশন (এমআলিফ) এর পক্ষ থেকে দুই শতাধিক শীতার্থদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে।

শুক্রবার (১৯ জানুয়ারি) দিনগত রাতে চাঁদপুর প্রেসক্লাব মিলনায়তনে এসব কম্বল চাঁদপুর প্রেসক্লাব,টেলিভিশন সাংবাদিক ফোরাম,বাংলাদেশ ফটো জার্নালিস্ট এসোসিয়েশন চাঁদপুর জেলা শাখা ও প্রথম আলো চাঁদপুর বন্ধুসভার নেতৃবৃন্দের কাছে প্রধান অতিথি হিসেবে অনুষ্ঠানিকভাবে হস্তান্তর করেন সমাজকল্যাণ মন্ত্রী দীপু মনি।

এ সময় ফাউন্ডেশনের সভাপতি আলম পলাশসহ অন্যানোরা উপস্থিত ছিলেন ।

এ জন্য ফাউন্ডেশনের চেয়ারম্যান বিশিষ্ট সমাজ সেবক এন এম খান মুরাদ প্রধান অতিথি দীপু মনিসহ সকলকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।
ফম/এমএমএ/

সিনিয়র করেসপন্ডেন্ট | ফোকাস মোহনা.কম