শিক্ষামন্ত্রীর প্রতি চেয়ারম্যান আল মামুন পাটোয়ারীর কৃতজ্ঞতা প্রকাশ

চাঁদপুর: চাঁদপুর সদর উপজেলার ৫ নং রামপুর ইউনিয়নে রুরাল পাইপড ওয়াটার সাপ্লাই স্কীম প্রকল্পটি বাস্তবায়ন হওয়ায় রামপুর বাসীর পক্ষ থেকে শিক্ষামন্ত্রী ডাঃ দীপু মনি এমপির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন চেয়ারম্যান আল মামুন পাটোয়ারী।

চাঁদপুর সদর উপজেলায় রামপুর ইউনিয়নে ‘সমগ্র দেশে নিরাপদ পানি সরবরাহ’ প্রকল্পের আওতায় রুরাল পাইপড ওয়াটার সাপ্লাই স্কীম প্রকল্পটির কাজ আরম্ভ হয়েছে।

রামপুর ইউনিয়নের ৬ নং ওয়ার্ড রামপুর গ্রামের মধ্যে বদরখোলা বাজারের উত্তর দিক সংলগ্ন বীর মুক্তিযোদ্ধা জনাব মফিজুল হক মজুমদার (অব: সেটেলমেন্ট অফিসার)এর দান কৃত ভূমিতে ২ (কোটি) টাকারও বেশি বরাদ্দে চাঁদপুর জনস্বাস্থ্য প্রকৌশলী বিভাগ উক্ত প্রকল্পটি বাস্তবায়ন করবে। আশেপাশের প্রায় ৫ কি:মি: পাইপ লাইনের মাধ্যমে প্রায় ৫০০ (পাঁচশত) পরিবার এই বিশুদ্ধ পানির সাপ্লাই সেবার আওতায় আসবে। বিশুদ্ধ পানির সাপ্লাই পাইপ লাইনগুলো ৫০০ জন পরিবারের ঘর পর্যন্ত জনস্বার্থ বিভাগ সরকারি খরচে পৌঁছে দিবে।উক্ত প্রকল্পটি প্রতিটি উপজেলায় প্রাথমিকভাবে ১টি করে বরাদ্দ দেওয়া হয়েছে।

সেই হিসেবে ৫ নং রামপুর এত বড় প্রকল্পটি হওয়ায় রামপুরবাসী পক্ষে  শিক্ষামন্ত্রী ডাঃ দীপু মনি এমপির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন চেয়ারম্যান আল মামুন পাটোয়ারী।

ফম/এমএমএ/

গাজী মো. ইমাম হাসান | ফোকাস মোহনা.কম