শাহরাস্তি প্রেসক্লাব কমপ্লেক্সের মাটি ভরাট কাজের উদ্বোধন

শাহরাস্তি (চাঁদপুর): চাঁদপুরের শাহরাস্তি প্রেসক্লাব কমপ্লেক্স ভবনের নির্ধারিত স্থানে মাটি ভরাট কাজের উদ্বোধন করা হয়েছে।
শনিবার (৩ জুন) বিকেলে উপজেলা পরিষদের সন্নিকটে প্রেসক্লাবের নির্ধারিত ভূমিতে ভরাট কাজের উদ্বোধন করেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জেড এম আনোয়ার হোসেন।
এ সময় উপস্থিত ছিলেন প্রেসক্লাবের সভাপতি মোঃ মঈনুল ইসলাম কাজল, সাধারণ সম্পাদক স্বপন কর্মকার মিঠুন, সাবেক সভাপতি মোঃ ফারুক চৌধুরী, প্রেসক্লাব সদস্য সজল পাল, ফয়েজ আহমেদ, মোঃ কামরুজ্জামান সেন্টু, মোঃ জামাল হোসেনসহ নেতৃবৃন্দ।
ফম/এমএমএ/

স্পেশাল করেসপন্ডেন্ট | ফোকাস মোহনা.কম