শাহরাস্তিতে বিএনপি’র মত বিনিময় ও ইফতার মাহফিল

শাহরাস্তি (চাঁদপুর): চাঁদপুরের শাহরাস্তি উপজেলা ও পৌরসভা বিএনপি এবং সহযোগী অঙ্গ সংগঠনের উদ্যোগে বিভিন্ন শ্রেনী-পেশার মানুষের সাথে মত বিনিময় ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১ এপ্রিল) বিকেল ৪ টায় পৌরসভার কালিয়াপাড়াস্থ উপজেলা বিএনপির  দলীয় কার্যালয়ে ওই অনুষ্ঠান সম্পন্ন হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, চাঁদপুর জেলা বিএনপির সাবেক সভাপতি ও জাতীয় নির্বাহী কমিটির সদস্য লায়ন ইঞ্জিনিয়ার মমিনুল হক।
উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব আয়েত আলী ভুঁইয়ার সভাপতিত্বে ও উপজেলা যুবদলের আহবায়ক মোঃ আলী আজগর মিয়াজির সঞ্চালনায়  অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্যে রাখেন জেলা বিএনপি সাবেক যুগ্ম আহবায়ক কাজী গোলাম মোস্তফা, মতল দক্ষিণ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম সাগর, মতলব পৌর বিএনপি সভাপতি সোয়েব আহম্মেদ সরকার, চাঁদপুর সরকারি কলেজের সাবেক জিএস মোঃ মোশাররফ হোসেন, চাঁদপুর জেলা যুবদলের ভারপ্রাপ্ত সভাপতি মোঃ মানিকুর রহমান মানিক, মতলব উত্তর  উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক নুরুল হক জিতু, মতলব পৌর বিএনপি সাধারণ সম্পাদক মোঃ জাকির হোসেন, চাঁদপুর জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক মোঃ ইব্রাহীম কাজী জুয়েল।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, শাহরাস্তি উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি শাহ মোহাম্মদ আলী, আবুল কালাম আতাহার, শাহরাস্তি উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ সেলিম পাটোয়ারী লিটন, সহ-সভাপতি প্রফেসর মোঃ মোজাহের হোসেন, পৌর বিএনপি সভাপতি মোঃ আবুল খায়ের সি এ, পৌরসভা বিএনপি সাবেক সাধারণ সম্পাদক মোঃ আবুল কালাম, বিএনপি নেতা ইকবাল হোসেন, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক এড. শাহেদুল হক মজুমদার সোহেল, সদস্য সচিব এহেতেশামুল গনী, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মাসুদ শিকদার, সদস্য সচিব মোয়াজ্জেম হোসেন শিপন, উপজেলা ছাত্রদলের আহবায়ক ইঞ্জি: এবিএম পলাশ, সদস্য সচিব আজগর হোসেন মিয়াজী প্রমুখ।
অনুষ্ঠানে বক্তারা বলেন, ঈদের পর এই ভোট চোর সরকার হটানোর এক দপা দাবিতে ঐক্যবদ্ধ আন্দোলনের জন্য প্রস্তুত থাকবেন।  তারা আরো বলেন, এই সরকারের অধীনে বিএনপি কোন নির্বাচনে যাবে না। তারা জনগনের ভোট চুরি করে  গণতন্ত্রের কবর রচনা করেছে। তাদের বিদায় আন্দোলনের মাধ্যমে জানান দিতে হবে।
ফম/এমএমএ/ফয়েজ আহমেদ/

ফয়েজ আহমেদ | ফোকাস মোহনা.কম