শাহরাস্তিতে বিএনপির বিক্ষোভ মিছিল 

শাহরাস্তি (চাঁদপুর): চাঁদপুরের শাহরাস্তিতে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে উপজেলা বিএনপি’র একাংশ।
বুধবার (৩১ আগষ্ট) বিকেলে উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোঃ মোস্তফা কামালের  নেতৃত্বে চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক মহাসড়কের কালিয়াপাড়া থেকে দোয়াভাঙ্গা পর্যন্ত এ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
এতে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মহিলা দলের সাবেক সদস্য হাসিনা আক্তার, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোঃ হাবীবুর রহমান পাটোয়ারী, উপজেলা বিএনপি নেতা, শাহাদাৎ হোসেন মাস্টার,  সাইফুল ইসলাম রনী, কৃষকদল নেতা কাজী আঃ কুদ্দুস রানা, পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোঃ আক্তার হোসেন চৌধুরী, যুবদল নেতা মোঃ সাইফুল করিম মিনারসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
সমাবেশে বক্তারা সরকারের পদত্যাগ দাবি করে   সারাদেশে নেতাকর্মীদের উপর হামলা, মামলা, নির্যাতন এবং  জ্বালানি তেল ও দ্রব্যমূল্য বৃদ্ধির  প্রতিবাদ জানান।
ফম/এমএমএ/ফয়েজ/

ফয়েজ আহমেদ | ফোকাস মোহনা.কম