শাহরাস্তিতে নৌকা প্রতীকের সমর্থনে শোডাউন ও পথসভা

শাহরাস্তি (চাঁদপুর): দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকা প্রতীকের সমর্থনে শাহরাস্তি উপজেলার রায়শ্রী দক্ষিণ ইউনিয়নের খিলা বাজারে শোডাউন ও পথসভা অনুষ্ঠিত হয়েছে।
রোববার (৩১ ডিসেম্বর) বিকেলে ইউনিয়ন যুবলীগের সভাপতি কুতুবউদ্দিন সোহাগের নেতৃত্বে আয়োজিত এ গোডাউনে ইউনিয়নের সর্বস্তরের নেতাকর্মীরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করে।
এ সময় বিভিন্ন ওয়ার্ড থেকে খন্ড খন্ড মিছিল এসে গোডাউনে যোগ দেয়।
এতে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোঃ আঃ মান্নান বিএসসি, সাবেক সাধারণ সম্পাদক মোঃ মোশাররফ হোসেন পাটোয়ারী, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ডাঃ নিমাই চন্দ্র পাল, সাধারণ সম্পাদক ও ইউনিয়ন চেয়ারম্যান ডাঃ মোঃ আঃ রাজ্জাক, আওয়ামী লীগ নেতা হাজী শফিউল্লাহ, রফিকুল ইসলাম রায়হান মোগল, আবু নাসের মোগল, জেলা পরিষদের সাবেক সদস্য মোঃ তুহিন খান, ৪ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতির জয়নাল আবেদীন, ইউনিয়ন যুবলীগের সহ-সভাপতি আব্দুল্লাহ আল মামুন, আওয়ামী লীগ নেতা মনিরুজ্জামান মেম্বার, মোরশেদ আলম, মাহফুজ চৌধুরী, ২ নং ওয়ার্ড সভাপতি ফজলুর রহমান খান, ইউপি সদস্য আলমগীর হোসেন, ৪ নং ওয়ার্ডের সাধারণ সম্পাদক মনির হোসেন, আওয়ামী লীগ নেতা শহিদুল ইসলাম, সালাউদ্দিন, আবু সুফিয়ান, জামশেদ আলম, মেহেদী, মিজান, নূরে আলম, শরীফ, বিপ্লব,  বিল্লাল, কবির হোসেন, শামীম, সাঈদী নূর, মাসুম,  খলিল, মানিক হোসেন প্রমূখ।
ফম/এমএমএ/

সিনিয়র করেসপন্ডেন্ট | ফোকাস মোহনা.কম