শাহরাস্তিতে নির্বাচন বর্জনের দাবিতে সূচীপাড়া দক্ষিণ ইউনিয়ন বিএনপির লিফলেট বিতরণ ও  মিছিল 

শাহরাস্তি (চাঁদপুর): শাহরাস্তিতে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট বর্জনের আহবান জানিয়ে ‘ডামী নির্বাচন বর্জন ও অসহযোগ আন্দোলনের ডাক’ শিরোনাম সম্বলিত লিফলেট বিতরণ এবং গণসংযোগ শেষে মিছিল করেছে সূচীপাড়া দক্ষিণ ইউনিয়ন বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে লায়ন ইন্জিনিয়ার মমিনুল হকের নির্দেশনায় রোববার (৩১ ডিসেম্বর) বিকেলে স্থানীয় লোটরা বাজারে ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ আব্দুর রশিদের  নেতৃত্বে এ কর্মসূচি পালিত হয়েছে।
এতে উপস্থিত ছিলেন ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক শাহ আলম শেখ, যুবদলের সদস্য সচিব এমরান হোসেন মুজমদার, সিনিয়র যুগ্ন আহবায়ক আব্দুর রহমান, যুগ্ম আহবায়ক আঃ মান্নান, উপজেলা ছাত্রদলের সন্মানিত সদস্য ও ইউনিয়ন ছাত্রদলের সাবেক আহবায়ক মেহেদী হাসান সুজন, সভাপতি মোঃ ফরহাদ হোসেন, ছাত্রদল নেতা মোঃ সাইফুল ইসলাম, মোঃ রবিন হোসেনসহ ইউনিয়ন যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দলের স্থানীয় নেতাকর্মীবৃন্দ।
লিফলেটে আগামী ৭ জানুয়ারির ডামি ভোটের খেলা বর্জন, ভোটগ্রহণে নিযুক্ত কর্মকর্তা-কর্মচারীদের বিরত থাকা, সরকারের সকল প্রকার ট্যাক্স, খাজনা, ইউটিলিটি বিল, অন্যান্য প্রদেয় স্থগিত রাখা, ব্যাংকগুলো সরকারের লুটপাটের অন্যতম মাধ্যম তাই লেনদেন এড়িয়ে চলা, রাজনৈতিক নেতাকর্মীসহ মিথ্যা ও গায়েবি মামলার হাজিরা থেকে বিরত থাকার আহবান জানানো হয়।
ফম/এমএমএ/

স্টাফ করেসপন্ডেন্ট | ফোকাস মোহনা.কম