রাজারগাঁও ইউনিয়নে হাফেজ মনির হোসেনের গণ সংযোগ

চাঁদপুর:  চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার ১নং রাজাগাঁও উত্তর ইউনিয়ন পরিষদ এর উপ-নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান পদ প্রার্থী হিসেবে গনসংযোগ করছেন হাফেজ মো. মনির হোসেন পাটওয়ারী।

বুধবার (২২ নভেম্বর) বিকেলে রাজারগাঁও বাজারসহ ইউনিয়নের প্রত্যেকটি ওয়ার্ডের গুরুত্বপূর্ণ স্থানে তিনি গণসংযোগ করেন।

এ সময় তিনি লিফলেট বিতরণ এবং এলাকার ভোটারদের সাথে কুশল বিনিময় করেন। তিনি বলেন, আপনাদের সমর্থন থাকলে আমি নির্বাচন করবো। আমার পরিকল্পনা রয়েছে, আমি নির্বাচিত হলে এলাকার যেসব এলাকায় উন্নয়ন হয়নি। সেখানে উন্নমূলক কাজ করবো।

এ সময় তিনি ইউনিয়নের বেশ কয়েকটি এতিমখানায় নগদ অর্থ সহায়তা করেন। গণসংযোগকালে তার সঙ্গী হিসেবে স্থানীয় গণ্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।

স্থানীয়ভাবে জানাগেছে, হাফেজ মো. মনির হোসেন পাটওয়ারী একজন গার্মেন্টস ব্যবসায়ী পরিবারের লোক। এলাকায় তিনি সৎ, যোগ্য, সমাজ সেবক ও ধার্মিক ন্যয় বিচারক হিসেবে পরিচিত।

ফম/এমএমএ/

মাইনুল ইসলাম | ফোকাস মোহনা.কম