রাজরাজেশ্বরের কৃতি সন্তান হাবিবুর রহমান রাঢ়ীর উদ্যোগে ইফতার সামগ্রী বিতরণ

চাঁদপুর: চাঁদপুর সদর উপজেলার ১৪ নং রাজরাজেশ্বর ইউনিয়নে  পবিত্র মাহে রমজান উপলক্ষে রাজরাজেশ্বর ইউনিয়ের কৃতি সন্তান হাবিবুর রহমান রাঢ়ীর উদ্যোগে ১২’শ পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে।

শনিবার (৯ মার্চ ) সকাল ১১ টা থেকে রাজরাজেশ্বর ওমর আলী উচ্চ বিদ্যালয় সংলগ্ন হাবিবুর রহমান  এর বাড়ি থেকে ইফতার সামগ্রী বিতরণ শুরু করা হয়।

ইফতার সামগ্রী বিতরণ পূর্বে প্রবাসী হাবিবুর রহমান রাঢ়ী, তার পরিবার -পরিজন ও এলাকাবাসীর জন্য বিশেষ দোয়া চেয়ে  মিলাদ অনুষ্ঠিত হয়। ইফতার সামগ্রী বিতরণ অনুষ্ঠান পরিচালনা করেন  হাজী মিজান শরীফ রাঢ়ী প্রমুখ।

সৌদি প্রবাসী মোঃ হাবিবুর রহমান রাঢ়ী  চাঁদপুর জেলা প্রবাসী-কল্যাণ সমিতি জেদ্দা শাখার সভাপতি।  প্রতি বছর তার এমন মানবিক কাজের জন্য ইউনিয়নের সকল শ্রেনী-পেশার মানুষ ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

ফম/এমএমএ/

গাজী মো. ইমাম হাসান | ফোকাস মোহনা.কম