
— যুবক অনার্য
চাপ চাপ রক্ত – তেজস্ক্রিয়- এতোটা রক্ত বুঝি হয়! খাট থেকে নেমে জরি চলে যায় বাথরুম অভিমুখে। পরে নিয়ে দেখি পাজামা উল্টো হয়ে আছে।জরি আসছে ধীর লয়ে হেঁটে। আজ ওর এই প্রথম-এক জীবনে – আমারও।আমাদের মধ্যে কোনো পাপবোধ নেই।থাকলে কি আবিষ্কার করা যেতো,যেতো কি- এতো রক্ত হয়, মৃদু কখনো তড়িৎ শীৎকার, মিহিজাম ধুসর পাপড়ি ঢাকা ঝিনুক গোলাপ চড়াই-উতরাই লাঙলের ভিজে ঘর্ষণ-আবিষ্কার করা!আবিষ্কারে পাপ হলে সে আমার কিংবা নিউটনের নয়-আপেলের দোষ।জরির দিকে তাকিয়ে পবিত্রতার সংজ্ঞা খুঁজে পাই এবং এক পূর্ণাঙ্গতা।
আমি জানি জরির প্রথম আবিষ্কারের যে-পুরুষ সে আমি বৈ অন্য কেউ নয়।আমারও প্রথম নারী সে- যে এই জরি।।এরপর হয়তো ২য় ৩য় আবিষ্কার হবে হয়তো ওর হয়তো আমার। মাত্র সিকি ঘন্টায় আবিষ্কার হয়ে যায় শরীরজন্মের স্থাপত্যকলা- অকল্পিত ভাঁজ।।মনের আবিষ্কারে লেগে যায় এক জীবনে আজীবন।লেগে তো যাবেই যেমন এই এখন আমার চকিতে মনে হলো আমি কি জরির প্রথম আর জরিও কি ভাবছে যে সেও প্রথমা আমার!- যখন সে তীব্র তাকিয়ে আছে চূড়ান্ত প্রেম হয়ে আমার তীব্রতম চোখে!



