
চাঁদপুর : চাঁদপুর-রায়পুর আঞ্চলিক সড়কে মোটরসাইকেল ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেল চালক নিহত হয়েছে।
বৃহস্পতিবার (২২ মে) বিকেলে চৌধুরী পুল ও সিঙ্গার পুলের মধ্যবর্তি স্থানে এ দূর্ঘটনা ঘটে।
নিহত রায়হান লক্ষ্মিপুর জেলার রায়পুর থানার দেনায়েতপুর গ্রামের সরকার বাড়ির সিরাজুল ইসলাম সরকারের ছেলে।
জানাযায়, রায়হান তার এক বন্ধুকে নিয়ে রায়পুর বর্ডার বাজার থেকে কাজ শেষ করে মোটরসাইকেল যোগে নিজ বাড়ির পথে রওনা দেয়। চৌধুরী পুল ও সিঙ্গার পুলের মধ্যবর্তি স্থানে গেলে রায়পুর থেকে ফরিদগঞ্জগামী একটি ট্রাক বেপরোয়া গতিতে এসে মোটরসাইকেলটির সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেলটি দুমরে মুচরে যায়। গুরুতর আহতবস্থায় মোটরসাইকেল চালক রায়হান হোসেনকে চাঁদপুর ২৫০ শয্যা বিশিষ্ট সরকারি জেনারেল হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক রায়হান হোসেনকে মৃত ঘোষণা করেন।
নিহত রায়হানের ভাই জানায়, রায়হান তার বন্ধুকে সাথে নিয়ে বর্ডার বাজার এলাকায় ব্যক্তিগত কাজে যায়। কাজ শেষ করে বাড়ি ফিরে যাওয়ার সময় বিপরীত দিকে আসা দ্রুত গতির ট্রাক তাদের চাপা দেয়।
চাঁদপুর মডেল থানার এস আই নাজির শেখ হাসপাতালে গিয়ে লাশের সূরতহাল করেন।
হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক আসিবুল আহসান বলেন, হাসপাতালে আসার পূর্বেই রায়হান মৃত্যু বরণ করে।
ফম/এমএমএ/


