মেঘনায় বাল্কহেডে অভিযান, আটক ৯

চাঁদপুর: চাঁদপুর মেঘনা নদীর বিভিন্ন পয়েন্টে অভিযান পরিচালনা করে বাল্কহেডের কাগজপত্র যাচাই করে সার্ভে সনদ ঝুলিয়ে না রাখাসহ রেজিষ্ট্রেশন নম্বর প্রকাশ্যে স্থানে উৎকীরন ও সুকানি যোগ্যতা সনদ না থাকায় ৯ জন সুকানি এবং শ্রমিককে আটক করা হয়েছে।

বুধবার (২৭ মার্চ) সকালে মেঘনা নদীর বিভিন্ন স্থানে অভিযানে পরিচালনা করেন নৌ পুলিশ চাঁদপুর অঞ্চলের অতিরিক্ত পুশিল সুপার মো. বেলায়েত হোসেন শিকদারসহ নৌ পুলিশ সদস্যরা।

আটক সুকানি ও শ্রমিকরা হলেন- সুকানি হুমায়ুন কবির (৩৬), শ্রমিক মো. আবু ছালেক (৪৮), আক্তার হোসেন (৩৫), মোস্তফা মিয়া (৩০), শাকিল আহমেদ (২৫), মো. কৈশব (৩০), মো. শফিকুল ইসলাম (৩০), মো. মহিউদ্দিন (৩৫), নাছির উদ্দিন (৫০)।

ওসি কামরুজ্জামান বলেন, আটক সুকানি ও শ্রমিকদের বিরুদ্ধে অভ্যান্তরীণ নৌ চলাচল অধ্যাদেশের বিভিন্ন ধারায় থানার উপ-পরিদর্শক (এসআই) মিঠুন বালা মেরিন আদালতে প্রসিকিউশন দাখিল করেছেন।

ফম/এমএমএ/

সিনিয়র করেসপন্ডেন্ট | ফোকাস মোহনা.কম