মানুষ এখন আর হুমকি ধামকিতে ভয় পায় না: এমএ কুদ্দুস

মতলব উত্তর (চাঁদপুর): মতলব উত্তর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী বীর মুক্তিযোদ্ধা এমএ কুদ্দুস কাপ-পিরিচ প্রতীকে ১ মে বিকালে উপজেলার ফতেপুর পুর্ব ইউনিয়নে রসুলপুর এবং ছেংগারচর পৌরসভার বোর্ডস্কুল এলাকা সহ বেশ কয়েকটি স্থানে উঠান বৈঠক ও ব্যাপক প্রচার প্রচারণা করেছেন।

প্রধান অতিথির বক্তব্যে কাপ-পিরিচ প্রতীকের চেয়ারম্যান প্রার্থী বীর মুক্তিযোদ্ধা এমএ কুদ্দুস বলেন, জনগণ এখন আর কোন হুমকি ধামকিতে ভয় পায় না। মানুষ তাদের ভোট প্রয়োগ এবং সুষ্ঠু ভোটে বিশ্বাসী। হুমকি ধামকি দিয়ে আমার ভোট নস্ট করতে পারবেন না। মতলব উত্তর উপজেলার জনগণের ভালবাসা আমার সাথে আছে। সুতরাং মানুষকে হুমকি ধামকি দিয়ে দাবানো যাবে না।
তিনি আরও বলেন, এবার ইভিএম ভোটিং পদ্ধতিতে সুষ্ঠু ও শান্তিপূর্ণ ভোট হবে। যার যার ভোট সে সে দিবে। কারো হুমকি ধামকিতে আপনারা ভয় পাবেন না। এই নির্বাচনে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা উন্মুক্ত করে দিয়েছেন। যেকেউ নির্বাচনে অংশ গ্রহণ করতে পারবে এবং সুষ্ঠু ভোট হবে। আপনারা জানেন সুষ্ঠু ভোট হলে আমি বিপুল ভোটে নির্বাচিত হবো।

ফতেপুর পুর্ব ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাজী সালাউদ্দিনের সভাপতিত্বে ও জেলা স্বেচ্ছাসেবক লীগের কৃষি বিষয়ক সম্পাদক সুজন ভুইয়ার পরিচালনায় দলীয় নেতৃবৃন্দ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ বক্তব্য রাখেন।

ফম/এমএমএ/

উপজেলা করেসপন্ডেন্ট | ফোকাস মোহনা.কম