
ঢাকা: মইনীয়া যুব ফোরামের(রেজিঃ ঢ-০৯৬৭৪) ১০ম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বুধবার ( ২২ ফেব্রুয়ারি) দিনগত রাতে কেক কাটা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব মোঃ মাইনুল হোসেন নিখিল।
প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ আওয়ামী যুব লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব মোঃ মাইনুল হোসেন খান নিখিল বলেছেন,যুবকরা আগামী বাংলাদেশের চালিকা শক্তি। দেশের স্বাধীনতা, গনতন্ত্র ও উন্নয়নে অংশীদারিত্বের জন্য আরো সৎ, দক্ষ ও কর্মঠ হতে হবে। তিনি বলেন, মাদক, সন্ত্রাস, জঙ্গিবাদ মুক্ত,স্মার্ট বাংলাদেশ গড়তে যুবকদের অগ্ৰনী ভূমিকা রাখতে হবে। তিনি আরো বলেন, স্বাধীনতা বিরোধী জামাত রাজাকারা গভীর ষড়যন্ত্রে লিপ্ত।তারা আবার ক্ষমতায় আসলে বাংলাদেশ অনেক পিছিয়ে যাবে। আবার বাংলা ভাই সৃষ্টি হবে। দেশে জঙ্গিবাদ কায়েম হবে। তাদের ষড়যন্ত্রের বিরুদ্ধে স্বাধীনতার স্বপক্ষের শক্তিকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান।
এ সময় উপস্থিত ছিলেন,মইনীয়া যুব ফোরাম কেন্দ্রীয় সাধারণ সম্পাদক শাহ মোঃ আসলাম হোসাইন, সাংগঠনিক সম্পাদক ও দৈনিক সময়ের আলোর ষ্টাফ রিপোর্টার শাহ মোঃ কামরুজ্জামান হারুন, সহ দফতর সম্পাদক শাহ মোঃ আহসান উল্লাহ, লায়ন মাকসুদুর রহমান খোকন, জাহিদ জমাদার,ঢাকা মহানগর উত্তর শাখার সভাপতি সোহাগ শেখ, সাংগঠনিক সম্পাদক ফরহাদ মুন্সী, মতলব উত্তর উপজেলা শাখার সভাপতি নজরুল ইসলাম মামুন, যুগ্ম সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার সফিউল বাসার সাব্বির,সাংগঠনিক সম্পাদক ইসতিয়াক জামান নাফিজ, ছেংগারচর পৌর শাখার সভাপতি সহিদ উল্লাহ প্রমুখ।
ফম/এমএমএ/



