
‘মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য, তবেই জীবন হয় ধন্য’ মানবিক এ শ্লোগান নিয়ে সম্পূর্ণ অরাজনৈতিক সেচ্ছাসেবী সামাজিক সংগঠন মরহুম মৌলভী শামসুল হক (রহঃ) ফাউন্ডেশনের উদ্যোগে অসহায়, হত-দরিদ্র ও অসচ্ছল পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে। শাহরাস্তি উপজেলার সূচীপাড়া উত্তর ইউনিয়নে আলোকিত সমাজ বিনির্মাণের লক্ষ্যে প্রতিষ্ঠিত মরহুম মৌলভী শামসুল হক (রহঃ) ফাউন্ডেশনের একঝাঁক তরুণ এ ইফতার সামগ্রী অসহায় মানুষের নিকট পৌঁছে দেন।
শুক্রবার (৭ এপ্রিল) অর্ধ শতাধিক হত-দরিদ্র ও অসচ্ছল পরিবারের মাঝে এই ইফতার সামগ্রী বিতরণ করেন সংগঠনের নেতৃবৃন্দ। ইফতার সামগ্রীর মধ্যে ছিল, ছোলা দেড় কেজি, ১ কেজি মুড়ি, ১কেজি খেজুর ১ লিটার তৈল, ১ কেজি ডাল, ৫০০ গ্রাম চিড়া, ১ কেজি চিনি, ২ কেজি পেঁয়াজ , ৫০০ গ্রাম বেশন। এই সংস্থা ইতিপূর্বে অসহায় পরিবারকে নগদ আর্থিক সহায়তা সহ ঘর নির্মাণ, রাস্তাঘাট সংস্কার, ইফতার সামগ্রী, ঈদ সামগ্রী, ঈদ বস্ত্রসহ নানাবিধ সামাজিক কর্মকাণ্ড পরিচালনা করে আসছে। এছাড়াও অতীমারী করোনাকালে করোনা প্রতিরোধী বিভিন্ন উপকরণ বিতরণ, করোনায় মৃত. ব্যক্তির লাশ দাফন ও সচেতনতামূলক বিভিন্ন কর্মকাণ্ড পরিচালনা করে আসছে।
ইফতার সামগ্রী বিতরণ শেষে সংগঠনের পরিচালক এক প্রতিক্রিয়ায় বলেন, একটি সমাজ উন্নয়নে চাই যুবকদের অগ্রণী ভূমিকা। সমাজকে এগিয়ে নিতে এধরনের মহতী উদ্যোগ নেওয়া মানুষ হিসেবে সকলেরই পবিত্র দায়িত্ব। সামাজিক সংগঠনের পাশাপাশি বিত্তবানরা একাজে এগিয়ে আসলে সমাজে আর কেউ অভুক্ত থাকবে না। তাই সামর্থ্য অনুযায়ী সকলেই অসহায় ও হতদরিদ্র পরিবারের পাশে দাঁড়ানো উচিৎ।
পরিশেষে সংগঠনের নেতৃবৃন্দ সামাজিক কাজে সহযোগিতা করায় সকলকে অত্র সংস্থার সকল পর্যায়ের সদস্যদের আন্তরিক ধন্যবাদ জানান। সবাইকে সংস্থার কাজে এবং সমাজ বিনির্মাণে এগিয়ে আসার আহ্বান জানান।
ইফতার সামগ্রী বিতরণে হাফেজ রায়হান উদ্দিন, হাফেজ ফারুক এবং গাউসুল আজম জামে মসজিদের খতিব, জাকির হোসেন সহ এলাকার মান্যবর ব্যক্তিবর্গ সহযোগিতা করেন।
ফম/এমএমএ/



