মধ্যবাখরপুর তাকওয়া জামে মসজিদের ভিত্তিপ্রস্তর উদ্বোধন

চাঁদপুর: চাঁদপুর সদর উপজেরার চান্দ্রা ইউনিয়নের মধ্য বাখরপুর তাকওয়া জামে মসজিদের ভিত্তিপ্রস্তর উদ্বোধন ও দোয়া অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (৮ মে) বেলা ১১ টায় ইউনিয়নের বাখরপুর গ্রামে এ মসজিদের নির্মাণ কাজের শুভ সূচনা হয়।

ক্র্যাবের সাবেক সভাপতি দৈনিক যুগান্তরের সিটি এডিটর সাংবাদিক নেতা মিজান মালিকের পৃষ্ঠপোষকতায় ও সভাপতিত্বে দোয়া অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামপুর গাছতলার পীর হজরত মাওলানা আলহাজ্ব খাজা অলিউল্লাহ।

তিনি বলেন, অনেক মসজিদ নির্মাণ হচ্ছে। তবে মুসল্লীর সংখ্যা বাড়ছে না। আমাদেরকে মুসজিদমুখী হতে হবে। তবে এই মসজিদ নির্মাণ কাজে যারা এগিয়ে এসেছেন, তারা শুধুমাত্র মসজিদই নয়, এখানে মসজিদ কেন্দ্রিক সামাজিক প্রতিষ্ঠান গড়ে তোলার লক্ষ্য নিয়ে কাজ করছেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চান্দ্রা নুরিয়া ফাজিল মাদরাসার সাবেক অধ্যক্ষ হজরত মাওলানা মোঃ ইব্রাহিম, তাকওয়া মসজিদ কমিটির সেক্রেটারি শাহ আলম ঢালীসহ স্থানীয় সুধীজন।

ফম/এমএমএ/

স্টাফ করেসপন্ডেন্ট | ফোকাস মোহনা.কম