মতলব উত্তরে ২ হাজার মিটার কারেন্ট জাল জব্দ, অর্থদন্ড

মতলব উত্তর (চাঁদপুর): চাঁদপুরের মতলব উত্তর উপজেলার মোহনপুর, বাহাদুরপুর, দশানী ও বোরোচর এলাকায় অভিযান চালিয়ে ২ হাজার মিটার কারেন্ট জাল, ১ টি জেলে নৌকা জব্দ করা হয়েছে। এছাড়াও দুই জেলেকে আটক করেছে উপজেলা মৎস্য বিভাগ।
রবিবার (২৮ এপ্রিল) এ অভিযান তাদের আটকের পর ভ্রাম্যমান আদালত পরিচালনা করে সহকারি কমিশনার (ভূমি) হিল্লোল চাকমা দুই জেলেকে ৫ হাজার টাকা করে ১০ হাজার টাকা অর্থদন্ড দেন।
সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা বিজয় কুমার দাস বলেন, নিষিদ্ধ সময় নদীতে জাটকা ইলিশ নিধন করায় মেঘনা নদীর মোহনপুর, বাহাদুরপুর, দশানী, বোরচর এলাকায় অভিযান পরিচালনা করে ২ হাজার মিটার কারেন্ট জাল, ১ টি নৌকা জব্ধ করা হয় ও ২ জন আসামী আটক করা হয়। জব্ধ করা জাল পুড়িয়ে বিনষ্ট করা হয় ও নৌকা পুলিশের হেফাজতে রাখা হয়। উপস্থিত ছিলেন, মৎস্য সম্প্রসারণ অফিসার  আমিনুল ইসলাম মিয়াজি, মোহনপুর নৌ পুলিশ ফাঁড়ির ফোর্স।
অর্থদন্ডপ্রাপ্ত আসামীরা হলেন-  রহমান মিজি, পিতা: নাসির উদ্দিন মিজি, গ্রাম: বাহাদুরপুর, মোহনপুর, মতলব উত্তর ও মো: সোহেল পিতা: মৃত জাবেদ বেপারী, গ্রাম: সিকিরচর, ছেংগারচর, মতলব উত্তর, চাঁদপুর।
ফম/এমএমএ/

আরাফাত আল-আমিন | ফোকাস মোহনা.কম