মতলব উত্তর (চাঁদপুর): চাঁদপুরের মতলব উত্তর উপজেলা জাটকা সংরক্ষণ অভিযানে ১৯ জন জেলেকে আটক করা হয়।
রবিবার (১৬ এপ্রিল) অভিযান পরিচালনা করেন সহকারি কমিশনার (ভূমি) মোঃ আল এমরান খান। সহযোগীতায় ছিলেন, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মনোয়ারা বেগম, মোহনপুর নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোঃ মনিরুজ্জামান ও কোস্ট গার্ডের সদস্যরা।
পরে মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইন ১৯৫০ এ দন্ডবিধি ১৮৬০ এর ধারা ১৮৬, ১৮৮ মতে ১৭ জনকে ১ বছর থেকে শুরু করে বিভিন্ন মেয়াদে কারাদন্ড এবং ২ জনকে ১০,০০০/- টাকা অর্থদন্ড আরোপ ও আদায় করা হয়। অবৈধভাবে মেঘনা নদীতে জাটকা ইলিশ আহরাণ করায় তাদের এই সাজা প্রদান করে ভ্রাম্যমান আদালত। ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন সহকারি কমিশনার (ভূমি) মোঃ আল এমরান খান।
ফম/এমএমএ/



