মতলব উত্তরে স্মার্ট ভূমি সেবা বিষয়ক সচেতনতা মূলক আলোচনা সভা

মতলব উত্তর (চাঁদপুর): স্মার্ট ভূমি সেবায় ভূমি মন্ত্রণালয়”এই প্রতিপাদ্যকে সামনে রেখে চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় স্মার্ট ভূমিসেবা বিষয়ক জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (২৮ মে) দুপুরে মতলব উত্তর উপজেলা ভূমি অফিস চত্বরে আয়োজিত আয়োজিত স্মাট ভূমি সেবা বিষয়ক সচেতনতা মূলক আলোচনা সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) এবং উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আল এমরান খাঁনের সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. আওরঙ্গজেব, সাংবাদিক বোরহান উদ্দিন ডালিম, সাংবাদিক জাকির হোসেন বাদশা, সেবা গ্রহীতা নজরুল ইসলাম।

এসময় বক্তারা ভূমি সেবা বিষয়ক বিভিন্ন প্রতিবন্ধকতা তুলে ধরেন এবং সমস্ত বিষয়ে প্রশ্নের উত্তর দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) এবং উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আল এমরান খাঁন।

প্রশ্নোত্তরে তিনি বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা সজিব ওয়াজেদ জয়ের যে ভিশন ডিজিটাল স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের অংশ হিসেবে ভূমি মন্ত্রণালয়ের সকল সেবা অনলাইন ভিত্তিক করা হয়েছে। এতে করে ঘরে বসেই ভূমির সকল সেবা গ্রহণ করতে পারছেন সাধারণ জনগণ।

উপজেলাবাসীর উদ্দেশ্যে এসিল্যান্ড বলেন, নামজারি, খাজনা প্রদান, ম্যাপ ও পর্চা সহ ভূমির সকল সেবার আবেদন অনলাইনে করা যাচ্ছে এবং সকল সেবার ফি মোবাইল ব্যাংকিং বা অনলাইনে প্রদান করা যাচ্ছে। তাই যেকোনো দুর্নীতি অনিয়ম প্রতিরোধে ঘরে বসেই অনলাইনে ভূমি সেবা গ্রহণ করুন। বাংলাদেশকে স্মার্ট দেশে পরিণত করতে সহায়তা করুন।

ফম/এমএমএ/

আরাফাত আল-আমিন | ফোকাস মোহনা.কম