
মতলব উত্তর (চাঁদপুর): চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় প্রতিবছরের ন্যায় যথাযোগ্য মর্যাদায় ২১ শে ফেব্রুয়ারী আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে উপজেলা পরিষদ ও উপজেলা প্রশাসন কর্তৃক রাত ১২.০১ ঘটিকায় শহীদ মিনারে ভাষা শহীদদের আত্মার প্রতি শ্রদ্ধা নিবেদন করেন জনপ্রতিনিধি, সরকারি কর্মকর্তা, সাংবাদিক ও বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ।
পরে মতলব উত্তর উপজেলা পরিষদের কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এমএ কুদ্দুস। উপজেলা নির্বাহী অফিসার আশরাফুল হাসানের সভাপতিত্বে ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ আওরঙ্গজেব এর উপস্থাপনায় আরো বক্তব্য রাখেন, সহকারী কমিশনার ভূমি ও ছেংগারচর পৌর প্রশাসক মোঃ আল এমরান খান, মতলব উত্তর থানার ওসি মোঃ মহিউদ্দিন, মতলব উত্তর উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আরাফাত আল-আমিন। এসময় উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ সহ বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন, উপজেলা পরিষদ নেতৃত্ব দেন উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এমএ কুদ্দুস, উপজেলা প্রশাসন নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী অফিসার আশরাফুল হাসান, মতলব উত্তর থানা পুলিশ নেতৃত্ব দেন ওসি মোঃ মহিউদ্দিন, উপজেলা আওয়ামী লীগ নেতৃত্ব দেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা এমএ কুদ্দুস, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ড নেতৃত্ব দেন ভারপ্রাপ্ত কমান্ডার ও উপজেলা নির্বাহী অফিসার আশরাফুল হাসান, মতলব উত্তর উপজেলা প্রেসক্লাব নেতৃত্ব দেন সাধারণ সম্পাদক আরাফাত আল-আমিন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেতৃত্ব দেন স্বাস্থ্য ও প.প. কর্মকর্তা ডাঃ মোঃ আসাদুজ্জামান, পল্লী বিদ্যুৎ সমিতি ছেংগারচর অফিস নেতৃত্ব দেন ডিজিএম মোঃ সামসু উদ্দিন, ছেংগারচর পৌর যুবলীগ, উপজেলা ছাত্রলীগ, উপজেলা মহিলা আওয়ামী লীগ, উপজেলা মৎস্যজীবী লীগ, বাংলাদেশ সহকারী প্রাথমিক শিক্ষক সমিতি মতলব উত্তর শাখা, সহকারী প্রাথমিক শিক্ষক সমাজ মতলব উত্তর উপজেলা শাখা, স্বেচ্ছাসেবী সংগঠন আলোকিত মতলব, মোটরসাইকেল গ্যারেজ মালিক সমিতি সহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ।
আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এমএ কুদ্দুস বলেন, আমরা সেই বীরের জাতি বাঙালী, যারা মাতৃভাষার জন্য যুদ্ধ করেছি, প্রাণ দিয়েছি। আমরা কখনো মাথা করি না। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আমাদেরকে শিখিয়েছেন কিভাবে মাথা উঁচু করে বাঁচতে হয়। ১৯৫২ সালের মহান ভাষা আন্দোলনে যারা শহীদ হয়েছেন আমি তাদের আত্মার মাগফিরাত কামনা করি। তাদের আত্মত্যাগের বিনিময়ে আমরা পেয়েছি মাতৃভাষা। পাকিস্তানি দোসররা চেয়েছিল আমাদের মাতৃভাষা ভাষা কেড়ে নিতে কিন্তু বাঙালী জাতির বীর সন্তানেরা তা হতে দেয় নি। তিনি আরও বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আমরা আজ স্মার্ট বাংলাদেশের পর্বে পৌঁছে গেছে। তাই আগামী নির্বাচনে জনগণ আবারও আওয়ামী লীগকে ক্ষমতায় আনবে।
এদিকে ২১ ফেব্রুয়ারী সকালে স্কুল কলেজ ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে মহান মাতৃভাষা দিবস উপলক্ষে প্রভাত ফেরী, পুষ্পস্তবক অর্পণ, আলোচনা সভা ও দোয়ার মাধ্যমে মাতৃভাষা দিবস উদযাপন করা হয়।
ফম/এমএমএ/আরাফাত/



