মতলব উত্তরে মাসিক আইন শৃঙ্খলা ও সাধারণ সভা

মতলব উত্তর (চাঁদপুর): মতলব উত্তর উপজেলার মাসিক আইন-শৃঙ্খলা ও সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৮ এপ্রিল) সকালে উপজেলা পরিষদের সভাকক্ষে আয়োজিত উক্ত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মাহমুদা কুলসুম মনি।
সভায় উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন, সহকারী কমিশনার (ভূমি ) হিল্লোল চাকমা, মতলব উত্তর থানার ওসি মোঃ রবিউল হক, উপজেলা স্বাস্থ কর্মকর্তা ডা: মাহবুবুর রহমান, সাংবাদিক জাকির হোসেন বাদশা ও মো: তুহিন ফয়েজ প্রমুখ ৷
মাসিক আইন শৃঙ্খলা ও সাধারণ সভায় উপস্থিত ছিলেন, উপজেলা কৃষি অফিসার ফয়সাল মোহাম্মদ আলী, মহিলা বিষয়ক কর্মকর্তা নাছিমা বেগম, উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা অলকা রানী সাহা, সাদুল্লাপুর ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্তা মো: মানিক মিয়া,জহিরাবাদ ইউপি‘র প্রশাসনিক কর্মকর্তা মোশারফ হোসেন, দূর্গাপুর ইউপি‘র প্রশাসনিক কর্মকর্তা করিম আহমেদ দীপু,বাগানবাড়ী ইউপি‘র প্রশাসনিক কর্মকর্তা মহিউদ্দিন,ফতেপুর পচ্শিম ইউপির প্রশাসনিক কর্মকর্তা মো: রায়হান, কলাকান্দা ইউপি‘র প্রশাসনিক কর্মকর্তা শ্যামল চন্দ্র দাস, এখলাছপুর ইউপি‘র প্রশাসনিক কর্মকর্তা মো: জোবায়ের হোসেনসহ বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ ৷
আইন শৃঙ্খলা ও সাধারণ সভায় উপজেলার সার্বিক বিষয় নিয়ে আলোচনা করেন উপজেলা নির্বাহী অফিসার মাহমুদা কুলসুম মনি ৷
ফম/এমএমএ/

আরাফাত আল-আমিন | ফোকাস মোহনা.কম