মতলব উত্তরে কবি নূর মোহাম্মদ খানের মাতার স্মরণে দোয়া ও কুলখানি

মতলব উত্তর (চাঁদপুর): দৈনিক প্রিয় চাঁদপুর পত্রিকার ব্যবস্থাপনা সম্পাদক, কবি ও সাংবাদিক নূর মোহাম্মদ খান এর মাতার স্মরণে দোয়া ও কুলখানি অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার বাদ যোহর তার নিজ বাড়ি মতলব উত্তর উপজেলার মাথাভাঙ্গা বালুচর গ্রামে মরহুমার স্মরণে মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়। পরে কুলখানি অনুষ্ঠানে যোগদান করেন সাংবাদিক, আইনজীবি, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও মুসল্লিগণ। অনুষ্ঠানে সার্বিক তদারকি করেন কবি নূর মোহাম্মদ খান সহ মরহুমার পরিবারবর্গ।

অনুষ্ঠানে অংশগ্রহন করেন, চাঁদপুর জেলা পরিষদ সদস্য সরকার মো. আলাউদ্দিন, ফতেপুর পশ্চিম ইউপি চেয়ারম্যান নুর মোহাম্মদ, দৈনিক প্রিয় চাঁদপুর পত্রিকার সম্পাদক সাংবাদিক বোরহান উদ্দিন ডালিম, সাংবাদিক মনিরুল ইসলাম মনির, সাংবাদিক আরাফাত আল-আমিন, সাংবাদিক শহিদুল ইসলাম খোকন, সাংবাদিক ইসমাইল খান টিটু, সাংবাদিক মমিনুল ইসলাম মমিন, সাংবাদিক মো. দ্বীন ইসলাম, সাংবাদিক আবির হোসেন দুলাল, সিপাহী আল-আমিন, নুরে আলম, সফিকুল ইসলাম রানা, তাইজুল ইসলাম সাগর সহ আরো অনেকে।

উল্লেখ্য, গত ১৫ মে কবি ও সাংবাদিক নূর মোহাম্মদ খান এর মমতাময়ী মা বার্ধক্যজনিত কারণে ইন্তেকাল করেন। ওই দিনই মরহুমার জানাযা শেষে দাফন করা হয়।

ফম/এমএমএ/আরাফাত/

আরাফাত আল-আমিন | ফোকাস মোহনা.কম