মতলব উত্তর (চাঁদপুর): সারাদেশে বিএনপি জামায়াতের সন্ত্রাস নৈরাজ অগ্নি সংযোগ ও হত্যার প্রতিবাদে মতলব উত্তর উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে শান্তি ও উন্নয়ন সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
২৯ অক্টোবর রবিবার বিকালে উপজেলার দাসের আড়ংয়ে বিক্ষোভ মিছিল বের করে প্রধান প্রধান সড়কে প্রদক্ষিণ করা হয়। পরে স্থানীয় আওয়ামী লীগ কার্যালয়ের সামনে শান্তি ও উন্নয়ন সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন চাঁদপুর-২ আসন থেকে নৌকা প্রতীক মনোনয়ন প্রত্যাশী, মতলব উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এমএ কুদ্দুস। কেন্দ্রীয় আওয়ামী লীগের নির্দেশে এই কর্মসূচী পালন করে উপজেলা আওয়ামী লীগ।
বিক্ষোভ মিছিল, শান্তি ও উন্নয়ন সমাবেশে অংশগ্রহন করেন, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি শহীদ উল্লাহ প্রধান, সাংগঠনিক সম্পাদক মোঃ শাহজাহান প্রধান, ক্রীড়া বিষয়ক সম্পাদক নুরুল আমিন বোরহান, প্রবীন আওয়ামী লীগ নেতা বাবু রাধেশ্যাম রায়, সুলতানাবাদ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সফিকুল ইসলাম খন্দকার, সাধারণ সম্পাদক মজিবুর রহমান, চাঁদপুর জেলা স্বেচ্ছাসেবক লীগের কৃষি বিষয়ক সম্পাদক সুজন ভুইয়া, উপজেলা স্বেচ্ছাসেবক লীগ নেতা শাহজালাল মাস্টার, আওয়ামী লীগ নেতা আমান উল্লাহ মাস্টার, যুবলীগ নেতা জসিম উদ্দিন শ্যামল, আঃ ছাত্তার মাস্টার, ছেংগারচর পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক নুরুজ্জামান খান, প্রভাষক কামরুল হাসান, সুলতানাবাদ ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি মাজহারুল ইসলাম, ইসলামাবাদ ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সরকার মোঃ খোরশেদ আলম, যুবলীগ নেতা জসিম উদ্দিন, নিপু সরকার সহ শত শত নেতাকর্মী।
শান্তি ও উন্নয়ন সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে বীর মুক্তিযোদ্ধা এমএ কুদ্দুস বলেন, যখনই জাতীয় নির্বাচন ঘনিয়ে তখনই ওই সন্ত্রাসী দল বিএনপি জামায়াত দেশে নৈরাজ্য সৃষ্টি করে। মানুষের জান মাল হুমকির মুখে ফেলে দেয়। তারা আন্দোলনের নামে মানুষ হত্যা করে। ক্ষমতার জন্য তারা মানুষ খুন করতেও দ্বিধা করে না। এমন সন্ত্রাসী দলের নিবন্ধন বাতিল করা উচিৎ। কারণ তারা জনগণের জান মাল নিয়ে খেলা করে।
এমএ কুদ্দুস আরো বলেন, এমন সন্ত্রাসী করে ক্ষমতায় আসা যাবে না। ক্ষমতায় আসতে হলে জনগণের ভোটে আসতে হবে। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে উন্নয়ন করে যেভানে জনগণের ভোটে ক্ষমতায় এসেছেন, ঠিক তেমনি করে তিনি জনসেবা করেছেন। তারই এই উন্নয়নকে সহ্য করতে পারছে না ঐ একাত্তরের স্বাধীনতা বিরোধীরা। তাই তারা বার বার ষড়যন্ত্র আর মানুষ হত্যায় লিপ্ত হয়ে পড়ে। আমরা শান্তি ও উন্নয়ন চাই। তাই আগামী নির্বাচনে আবারো আওয়ামী লীগকেই ক্ষমতায় আনবে জনগণ।
ফম/এমএমএ/



