
চাঁদপুর: চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলাকে ‘ক’ ক্যাটাগরির ভূমিহীন মুক্ত ঘোষণা করা হবে বুধবার (২২মার্চ)। সোমবার (২০ মার্চ) দুপুরে এক প্রেস ব্রিফিংয়ে এই তথ্য জানান উপজেলা নিবার্হী কর্মকর্তা (ইউএনও) তাসলিমুন নেছা।
তিনি বক্তব্যে বলেন, মুজিববর্ষ উপলক্ষে সরকার গৃহহীন ও ভুমিহীনদের তালিকা তৈরি করে জমি ও ঘর তৈরির উদ্যোগ নেয়। সেই অনুযায়ি ফরিদগঞ্জে প্রথম পর্যায়ে ২০টি, তৃতীয় পর্যায়ে ৫টি এবং চতুর্থ পর্যায়ে ৩১টিসহ মোট ৫৬জন ভুমিহীন ও গৃহহীন পরিবারকে সেমিপাকা ঘর তৈরি করে দিয়েছে। এর মাধ্যমে ফরিদগঞ্জ উপজেলা ‘ক’ ক্যাটাগরি অনুযায়ী ভুমিহীন মুক্ত হতে যাচ্ছে।
ইউএনও বলেন, ২২মার্চ বুধবার মাননীয় প্রধানমন্ত্রী চতুর্থ পর্যায়ের ঘর উদ্বোধন করবেন। একই সাথে তিনি এই উপজেলাকে ভুমিহীন মুক্ত ঘোষণা করবেন। ওইদিন তিনি আশ্রয়ণ প্রকল্পের আওতায় ৩১টি ভুমিহীন ও গৃহহীন পরিবারের মাঝে জমির দলিলসহ ঘর প্রদান উৎসবের উদ্বোধন করবেন।
উপজেলা প্রকল্পবাস্তবায়ন কর্মকর্তা মিল্টন দস্তিদার, ফরিদগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মো: কামরুজ্জামান, সাবেক সভাপতি মামুনুর রশিদ পাঠান, নুরুন্নবী নোমান, সাবেক সাধারণ সম্পাদক প্রবীর চক্রবর্তী, সাবেক সাংগঠনিক সম্পাদক নারায়ন রবিদাস, সহসভাপতি আমান উল্লাহ আমানসহ গণমাধ্যমকর্মীরা এসময় উপস্থিত ছিলেন।
ফম/এমএমএ/


